Entertainment

3 years ago

Arijit Singh : সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চাইলেন অরিজিৎ, কিন্তু কেন?

Arijit Singh
Arijit Singh

 

  দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বহু বিতর্কের পরে বহু-প্রতীক্ষিত অরিজিতের কোলকাতা মেগা করসার্ট সম্পন্ন হয়েছে। গত শনিবার অরিজিতের কনসার্ট আয়োজিত হয়েছিল কোলকাতার অ্যাকোয়াটিকার। ভিড় সামাল দেওয়ার জন্য প্রায় এক কিলোমিটার দূরে ব্যবস্থা করা হয়েছিল গাড়ি পার্কিংয়ের। আয়োজকদের তরফে জানানো হয়েছিল দর্শকদের জন্য ব্যবস্থা করা হবে টোটোর। কিন্তু পর্যাপ্ত টোটো না থাকায় অধিকাংশ দর্শককে ওই এক কিমি হেঁটে আসতে হয়। এছাড়াও আয়োজনে ছিল যথেষ্ট ত্রুটি। প্রচুর মশা। সব মিলিয়ে বিরক্ত হয়েছিলেন দর্শকেরা। ত্রুটি আয়োজকদের। অরিজিৎ বা তাঁর কনসার্টের নয়। তৎসত্ত্বেও সংবেদনশীল অরিজিৎ উপলব্ধি করেছে দর্শকদের কষ্ট। তাই তিনি ক্ষমা চেয়েছেন। 


  অরিজিৎ তাঁর টুইটারে লেখেন, "কলকাতা, আমি দুঃখিত এক কিলোমিটার হেঁটে তোমাদের কনসার্টে আসতে হয়েছে। কারণ পর্যাপ্ত টোটো মজুত ছিল না। আমি দুঃখিত অস্বাস্থ্যকর পরিবেশ ও মশার কামড় সহ্য করতে হয়েছে তোমাদের”। এর পরে তাঁর সংবেদনশীলতা আরো স্পষ্ট হয় পরবর্তী লেখায়। পরে অরিজিৎ লেখেন," আমি দুঃখিত কিছু স্বেচ্ছাসেবক তোমাদের অনেকের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। আমি দুঃখিত অনেকেই সময় মতো ওই ‘হ্যান্ডব্যান্ড’-এর কারণে ভিতরে আসতে পারনি। তা সত্ত্বেও তোমরা আমায় ভালবাসা দিয়েছ, আমি ভাষাহীন। আমার হৃদয়জোড়া ভালবাসা। আমি চেষ্টা করব পরের বার এর থেকেও ভাল অভিজ্ঞতা যাতে তোমাদের দিতে পারি। সবাই খুব ভাল থেকো।” 

 

  ঘটনার সূত্রপাত অনুষ্ঠানের দিন। ওই অব্যবস্থার জন্য দর্শকদের অনেকেই চিৎকার চেঁচামেচি শুরু করে। অব্যবস্থা নিয়ে মুখ খোলে। অরিজিৎ তাঁর পোস্টে সেই সব কয়টি অসুবিধের কথাই উল্লেখ করেছেন। আয়োজকদের ভুলকে চোখে আঙুল দিয়ে তুলে ধরে ভালোবাসা জানিয়েছেন দর্শকদের। আর তাতেই মন জিতে নিয়েছেন শহরবাসীর। ফলে ওই পোস্টের উত্তরে অরিজিতের প্রতি ভালোবাসা উজাড় করে দিয়েছে সবাই। একজন লিখেছেন, ''এভাবে ভাবতে কাউকে কোনওদিন দেখিনি। এই জন্যই তুমি অরিজিৎ। সবার থেকে খানিক আলাদাই।'' আবার অনেকেই লিখেছেন, তুমি এভাবেই মানুষের ভালোবাসার মধ্যে থাকো। মানুষ তোমার সঙ্গে থাকবে।


You might also like!