Breaking News
 
Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু Union Education Minister Dharmendra Pradhan : নিট কেলেঙ্কারিতে বড় স্বীকারোক্তি, ‘শিক্ষা মাফিয়া’দের দৌরাত্ম্যের কথা মানলেন শিক্ষামন্ত্রী Suvendu Adhikari: ‘মন্ত্রীদের চিঠি লিখলে জবাব পাবেন, আমরা পেতাম না’, পুরনো সরকারের বিরুদ্ধে বিধানসভায় তোপ শুভেন্দুর Rathin Bose : রথীন্দ্র বোস হলেন স্পিকার, স্বচ্ছতার বার্তা দিয়ে বিধানসভা লাইভের ঘোষণা মুখ্যমন্ত্রীর Kakoli Ghosh Dastidar : চার দশকের আনুগত্যের ‘পুরস্কার’ পেলেন না, লোকসভায় পদচ্যুত হয়ে বিস্ফোরক কাকলি

 

Entertainment

3 years ago

Aindrila Sharma : ঐন্দ্রিলার শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক, অভিনেত্রী চিকিৎসাধীন ভেন্টিলেশনেই

aindrila Sharma
aindrila Sharma

 

কলকাতা, ১৭ নভেম্বর : এখনও সঙ্কটজনক অবস্থায় রয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। শারীরিক অবস্থায় বিশেষ কোনও উন্নতি হয়নি। বুধবার (১৬ নভেম্বর) সকালে হৃদরোগে আক্রান্ত হন অভিনেত্রী, এরপর ঐন্দ্রিলাকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়। হাসপাতাল সূত্রে খবর, ঐন্দ্রিলার শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল হয়নি। বরং, আগের মতোই সঙ্কটজনক রয়েছে। তাঁকে ‘সিপিআর’ দেওয়া হয়েছে।

ঐন্দ্রিলার শরীরে জ্বর কমেনি বলেও জানা যাচ্ছে। আগের মতোই অবস্থা দেখে চিকিৎসকেরা জানাচ্ছেন, অভিনেত্রীর শরীরে এখনও সংক্রমণ রয়েছে। প্রসঙ্গত, গত ২ নভেম্বর হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় ঐন্দ্রিলাকে। তার পর থেকে প্রায় দু’সপ্তাহ কেটে গিয়েছে, মাঝে অভিনেত্রীর শারীরিক অবস্থার উন্নতি ঘটেছিল। সম্প্রতি আবার অবস্থার অবনতি হয়েছে।


You might also like!