Breaking News
 
Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু Union Education Minister Dharmendra Pradhan : নিট কেলেঙ্কারিতে বড় স্বীকারোক্তি, ‘শিক্ষা মাফিয়া’দের দৌরাত্ম্যের কথা মানলেন শিক্ষামন্ত্রী Suvendu Adhikari: ‘মন্ত্রীদের চিঠি লিখলে জবাব পাবেন, আমরা পেতাম না’, পুরনো সরকারের বিরুদ্ধে বিধানসভায় তোপ শুভেন্দুর Rathin Bose : রথীন্দ্র বোস হলেন স্পিকার, স্বচ্ছতার বার্তা দিয়ে বিধানসভা লাইভের ঘোষণা মুখ্যমন্ত্রীর Kakoli Ghosh Dastidar : চার দশকের আনুগত্যের ‘পুরস্কার’ পেলেন না, লোকসভায় পদচ্যুত হয়ে বিস্ফোরক কাকলি

 

Entertainment

3 years ago

Jacquiline Fernandez : বড় স্বস্তি জ্যাকলিনের, জামিন পেলেন অভিনেত্রী

Jacqueline Fernandez
Jacqueline Fernandez

 

নয়াদিল্লি, ১৫ নভেম্বর : অবশেষে বড়সড় স্বস্তি পেলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। মঙ্গলবার আদালতে হাজিরা দিতে এসেই মিলল মুক্তি, অভিনেত্রীকে জামিন দিয়েছে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট। ২ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড ও সমপরিমাণ সিউরিটিতে জ্যাকলিন ফার্নান্ডেজকে জামিন দিয়েছে আদালত।

২০০ কোটি টাকার তহবিল তছরুপের ঘটনায় ‘কনম্যান’ সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে নাম জড়িয়েছে অভিনেত্রী জ্যাকলিনের। তাঁকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। দিল্লির পটিয়ালা হাউস আদালত গত ২৬ সেপ্টেম্বর অভিনেত্রীকে অন্তর্বর্তী জামিনের অনুমতি দিয়েছিল। অন্তর্বর্তিকালীন জামিনের মেয়াদ ছিল ১৫ নভেম্বর পর্যন্ত। ফলে মঙ্গলবার আবারও তাঁকে দিল্লির পটিয়ালা হাউস আদালতে হাজিরা দিতে হয়। এদিন আদালতে হাজিরা দেওয়ার পরই অভিনেত্রীকে জামিন দিয়েছে আদালত।


You might also like!