Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

Entertainment

5 months ago

Emotional Post by Sudipa: শোকের ছায়া সুদীপার পরিবারে, প্রয়াত ননদকে স্মরণে রেখে সমাজ মাধ্যমে আবেগঘন পোস্ট

Sudipa Chatterjee loses a loved one
Sudipa Chatterjee loses a loved one

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার সকালেই দুঃসংবাদ শেয়ার করলেন জনপ্রিয় সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়। নিজের ননদের প্রয়াণের খবর জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগভরা পোস্ট করেন তিনি, যা ইতিমধ্যেই নাড়া দিয়েছে অনুরাগীদের মন।স্মৃতির পাতা উল্টে একাধিক ছবি ভাগ করে নিয়েছেন সুদীপা। কোথাও দেখা যাচ্ছে তাঁর ছেলে আদিদেবকে কোলে নিয়ে আদর করছেন প্রয়াত ননদ, আবার কোথাও পরিবারের সঙ্গে আনন্দের মুহূর্ত। এই ছবিগুলোর সঙ্গে জড়িয়ে রয়েছে ভালোবাসা, যত্ন আর পারিবারিক বন্ধনের এক উষ্ণ ছবি।

পোস্টের ক্যাপশনে সুদীপা লিখেছেন,‘ছোড়দি- তুমি আমাদের প্রতিটা হোলি, প্রতিটা দীপাবলিকে বিশেষ করে তুলেছিলে। পরিবারের নতুন সদস্যকে কীভাবে আদর-যত্ন করতে হয়, তা মানুষ তোমার কাছ থেকে শিখতে পারে। এই পরিবারে আমার শুরুর দিনগুলোতে তুমি যেভাবে আমাকে গ্রহণ করেছ এবং রক্ষা করেছ, তা তোমায় অন্যদের থেকে অনেক এগিয়ে রাখে। তুমি আমাদের হানিমুনেরও প্ল্যান করেছিলে। আমার সব অভিযোগ শোনার জন্য আমি আর কাকে ফোন করব? কথাগুলো দীর্ঘ আর ভারী হয়ে উঠছে, কারণ আমি কিছুই বলতে পারছি না, তোমার সুন্দর আত্মা শান্তিতে থাকুক। ওম শান্তি। ভালোবাসি, ছোড়দি।’ তিনি এই পোস্ট করতেই অনুরাগীরা তাঁকে সমবেদনা জানিয়েছেন। একজন লেখেন, ‘অত্যন্ত মর্মান্তিক খবর। ওঁর আত্মা শান্তিতে থাকুক।’ আর একজন লেখেন, ‘শান্তিতে থাকুন!’ 


উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরেই ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন সুদীপা। কিছুদিন আগেই তাঁর স্বামী, পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায় শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। প্রথমে সাধারণ সমস্যা মনে হলেও পরে পরিস্থিতি জটিল হয়ে ওঠায় চিকিৎসকের পরামর্শে তাঁকে ভর্তি করাতে হয়। বর্তমানে তিনি সুস্থ হয়ে বাড়িতে ফিরলেও সতর্কতার মধ্যে রয়েছেন। এই পরিস্থিতির মধ্যেই পরিবারের আরও এক বড় ক্ষতি—সব মিলিয়ে মানসিকভাবে কঠিন সময় পার করছেন সুদীপা। তাঁর এই শোকবার্তা স্পষ্ট করে দিচ্ছে, প্রিয়জন হারানোর বেদনা কতটা গভীর। 

You might also like!