Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

Entertainment

4 months ago

Red Carpet Buzz: কানে আলিয়ার ঝলক, তবু নেটদুনিয়ায় ঘুরপাক ঐশ্বর্য প্রসঙ্গ

Alia Bhatt's look at Cannes 2026 red carpet
Alia Bhatt's look at Cannes 2026 red carpet

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বহু জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আলিয়া ভাট হাজির হলেন বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসব-এর রেড কার্পেটে। ১২ মে উদ্বোধনী অনুষ্ঠানে ল’রিয়াল প্যারিসের প্রতিনিধিত্ব করতে দেখা যায় তাঁকে। অভিনেত্রীর প্রথম দিনের লুক মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং প্রশংসায় ভরিয়ে দেন অনুরাগীরা।

স্টাইলিস্ট রিয়া কাপুর-এর তত্ত্বাবধানে আলিয়া বেছে নিয়েছিলেন ডিজাইনার তামারা রাল্ফের তৈরি একটি পিচ রঙের ক্যুচার গাউন। স্ট্র্যাপলেস পোশাকটির সুইটহার্ট নেকলাইন এবং নরম শিফনের ড্রেপ রেড কার্পেটে এনে দেয় এক অনন্য আভিজাত্য। গাউনের সঙ্গে মানানসই প্রবাল ও হিরের নেকলেস, পিচ টোনের জেমস্টোন এবং সূক্ষ্ম মেকআপে আলিয়ার সাজ ছিল স্নিগ্ধ অথচ রাজকীয়। আলিয়ার আগের কানের লুকটি ছিল ডিজাইনার যশ পাটিলের 'দ্যাট অ্যান্টিক পিস' কালেকশন থেকে স্প্যাগেটি স্ট্র্যাপ এবং সুইটহার্ট নেকলাইন-সহ স্ট্রাকচার্ড করসেট-স্টাইলের বডি গাউন। গাউনটির সঙ্গে শোপার্ডের সূক্ষ্ম গয়না বেছে নিয়েছিলেন আলিয়া। ল’রিয়াল প্যারিসের গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে এটি আলিয়ার দ্বিতীয় কান সফর।


Alia Bhatt at Cannes 2026

তবে আলিয়ার রেড কার্পেট উপস্থিতির মাঝেও নেটদুনিয়ায় অন্য এক আলোচনা দানা বাঁধে। সম্প্রতি ল’রিয়াল প্যারিসের প্রকাশ করা কান উৎসবের প্রচারমূলক ভিডিয়োতে দেখা যায় আলিয়া, ভায়োলা ডেভিস, ইভা লঙ্গোরিয়া এবং হেলেন মিরেন-কে। কিন্তু সেখানে অনুপস্থিত ছিলেন দীর্ঘদিনের কান-তারকা ঐশ্বর্য রাই বচ্চন। দুই দশকেরও বেশি সময় ধরে কান চলচ্চিত্র উৎসব ও ল’রিয়ালের সঙ্গে ঐশ্বর্যের নিবিড় সম্পর্ক থাকায় তাঁর অনুপস্থিতি ঘিরে প্রশ্ন তুলেছেন অনেকে। সোশ্যাল মিডিয়ায় কেউ লিখেছেন, “আলিয়া নিঃসন্দেহে সুন্দরী, কিন্তু ঐশ্বর্যের জায়গা আলাদা।” আবার কেউ কটাক্ষ করে বলেন, “রেড কার্পেটে আলিয়ার দিকে সেভাবে ক্যামেরা ঘুরতেই দেখা গেল না। কী লজ্জাজনক!”

এবারের কান চলচ্চিত্র উৎসব-এ ভারতীয় তারকাদের উপস্থিতি ঘিরে ইতিমধ্যেই দর্শক ও ফ্যাশনপ্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। প্রতি বছরের মতো এবারও কোন তারকা কী পোশাকে রেড কার্পেটে হাঁটছেন, কার স্টাইল আন্তর্জাতিক ফ্যাশন মহলে প্রশংসা কুড়োচ্ছে এবং কার লুক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, সেদিকেই নজর সবার। বিশেষ করে আলিয়া ভাট-এর প্রথম দিনের উপস্থিতির পর আলোচনা আরও বেড়েছে। আগামী কয়েক দিনে ভারত থেকে আরও একাধিক অভিনেতা-অভিনেত্রী ও নির্মাতার কান সফর ঘিরে নতুন চমক সামনে আসতে পারে বলেই মনে করছেন অনেকে। পাশাপাশি ভারতীয় ফ্যাশন ও বিনোদন জগতের প্রতিনিধিত্ব বিশ্বমঞ্চে কতটা ছাপ ফেলতে পারে, সেটাও এবার বিশেষভাবে নজরে রাখছেন অনুরাগীরা।

You might also like!