Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

2 months ago

Weekend Streaming: উইকএন্ডে বিনোদনের ডাবল ডোজ! ওটিটিতে একসঙ্গে ৫ নতুন ছবি-সিরিজ়

Ott Weekend Releases July 2026
Ott Weekend Releases July 2026

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বড়পর্দায় দর্শকদের মন জয় করেছে ‘দি ওডিসি’। সিনেমাটি ঘিরে এখনও প্রেক্ষাগৃহে উৎসাহ তুঙ্গে। তবে যারা ঘরে বসেই বিনোদনের স্বাদ নিতে চান, তাদের জন্যও রয়েছে একাধিক নতুন চমক। জুলাইয়ের শেষ সপ্তাহান্তে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে বেশ কয়েকটি নতুন সিনেমা ও ওয়েব সিরিজ, যা ছুটির দিনটিকে আরও উপভোগ্য করে তুলতে পারে।  

১) দ্য ডেভিল ওয়্যার্স প্রাডা ২:  এ সপ্তাহের সবচেয়ে বড় মুক্তিগুলির মধ্যে অন্যতম ‘দ্য ডেভিল ওয়্যার্স প্রাডা ২’। ২৯ জুলাই জিয়ো হটস্টারে মুক্তি পাচ্ছে ছবিটি। প্রায় দু’দশক পরে আবার মিরান্ডা প্রিস্টলির চরিত্রে ফিরেছেন মেরিল স্ট্রিপ। অ্যান্ডি স্যাকসের ভূমিকায় দেখা যাচ্ছে অ্যানি হ্যাথাওয়েকে। এমিলি চার্লটনের চরিত্রে ফিরেছেন এমিলি ব্লান্টও। এ বার প্রকাশনা জগতের বদলে যাওয়া পরিস্থিতিকে কেন্দ্র করেই এগোয় গল্প।

২) বালান: দ্য বয়:  এটি একটি মালয়ালম মনস্তাত্ত্বিক ‘সারভাইভাল ড্রামা’। গল্পের কেন্দ্রে রয়েছে অতীতে দোষী সাব্যস্ত হওয়া এক মহিলা এবং তার ছেলে। অতীতের ভয়াবহ স্মৃতি থেকে পালিয়ে বাঁচতে বারবার পরিচয় বদলে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতে হয় তাদের। একাকিত্বের মধ্যে বেঁচে থাকার লড়াইয়ের পাশাপাশি মানসিক ক্ষত নিয়েও অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি হয় মা-ছেলে। জ়ি ফাইভে ৩১ জুলাই থেকে দেখা যাবে এই ছবি।

৩) চাম:  টিনা এবং টম নিজেদের স্বপ্নের গন্তব্য মালটায় বিবাহ উদ্‌যাপন করতে যায়। কিন্তু সুখের সফর মুহূর্তেই দুঃস্বপ্নে পরিণত হয়, যখন একটি হাঙরের পাল্লায় পড়ে তারা। এক স্থানীয় জেলে তাদের উদ্ধার করতে আসে। কিন্তু পরে জানা যায়, সেই জেলে আসলে অতীতের এক ভয়ঙ্কর কাণ্ডে জড়িয়ে থাকা এক মানসিক বিকারগ্রস্ত খুনি। শুরু হয় প্রাণ বাঁচানোর মরিয়া লড়াই। লায়ন্সগেট প্লে-তে ৩১ জুলাই থেকে দেখা যাবে সিরিজ়টি।

৪) ব্যাটম্যান:  কেপড ক্রুসেডার সিজ়ন ২: সমালোচকদের প্রশংসিত অ্যানিমেটেড সিরিজ়টি ফিরেছে দ্বিতীয় সিজ়নে। এ বার আরও অন্ধকার রহস্য এবং একের পর এক ভয়ঙ্কর শত্রুর মুখোমুখি হবে ব্যাটম্যান। গথাম শহরকে রক্ষা করতে নতুন লড়াইয়ে নামবে সে। প্রাইম ভিডিয়োয় ৩১ জুলাই থেকে দেখা যাবে এই সিজ়ন।

৫) দ্য লেজেন্ড অব কর্ণ:  মহাভারতের কর্ণকে কেন্দ্র করে তৈরি এই অ্যানিমেটেড ছবি। এক সাধারণ সারথির পরিবারে বড় হয়ে ওঠা থেকে শুরু করে পরাক্রমশালী যোদ্ধা হয়ে ওঠার পথ দেখানো হয়েছে কর্ণের চোখ দিয়ে। তাঁর অটুট আনুগত্য, অসাধারণ সাহস এবং সমাজের বৈষম্য ও ভাগ্যের বিরুদ্ধে আজীবনের সংগ্রামই এই ছবির মূল বিষয়। সোনি লিভে ৩১ জুলাই থেকে দেখা যাবে এই ছবি। 


You might also like!