Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

Country

1 month ago

Nepal Floods: নেপাল বিপর্যয়ে বিশ্ব হিন্দু পরিষদের গভীর সমবেদনা, ত্রাণ সহায়তার ঘোষণা

Nepal Disaster
Nepal Disaster

 

নয়াদিল্লি, ২৭ আগস্ট : নেপালের উত্তর সীমান্ত সংলগ্ন অঞ্চলগুলিতে ভয়াবহ বন্যা ও বিপর্যয়ে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। এর পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ত্রাণ সহায়তারও ঘোষণা করা হয়েছে পরিষদ-এর পক্ষ থেকে।

এক বার্তায় বিশ্ব হিন্দু পরিষদ জানায়, তিব্বত-নেপাল সীমান্তে প্রাকৃতিক দুর্যোগের কারণে রসুয়ার ভোটেকোশি নদীতে হঠাৎ সৃষ্টি হওয়া তীব্র জলোচ্ছ্বাসে ব্যাপক প্রাণহানি ও বিপুল সম্পত্তি ক্ষতির ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। এই বিপদের দিনে ভিএইচপি এবং সমগ্র হিন্দু সমাজ নেপালের জনগণ, শোকার্ত পরিবার ও দুর্গত মানুষদের পাশে শক্ত হয়ে দাঁড়িয়েছে। এর পাশাপাশি কৈলাশ মানসসরোবর যাত্রায় যাওয়া তীর্থযাত্রীদের সুরক্ষার বিষয়টি নিয়েও ভিএইচপি গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ভারত সরকার ইতিমধ্যেই যে সমস্ত সাহায্য পাঠাচ্ছে, তার পাশাপাশি ভারতীয় সমাজের পক্ষ থেকেও ত্রাণসামগ্রী ও আর্থিক সাহায্য সংগ্রহ করে দুর্গত অঞ্চলে পীড়িতদের কাছে দ্রুত পৌঁছে দেওয়া হবে। উল্লেখ্য, নেপালের রসুয়া ও সংলগ্ন এলাকাগুলিতে বুধবার সকালে ভোটেকোশি নদীতে হঠাৎ নেমে আসা ধ্বংসাত্মক হড়পা বানে এ পর্যন্ত অন্তত ১৫৭ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ৭০০ জন মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।

You might also like!