Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Amit Shah : প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যবাসীকে হীরা দেবেন, এখন হীরার সাথে মানিকও দিয়েছেন, ত্রিপুরায় 'জনবিশ্বাস যাত্রা'র সূচনা করে বলেন অমিত শাহ

Amit Shah
Amit Shah

 

আগরতলা, ৫ জানুয়ারি : ত্রিপুরায় ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, রাজ্যবাসীকে হীরা দেবেন। এখন হীরার সাথে মানিকও দিয়েছেন। উত্তর ত্রিপুরার ধর্মনগরে ‘জনবিশ্বাস যাত্রা’ উপলক্ষ্যে আয়োজিত জনসভায় রাজ্যের উন্নয়নের জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব এবং বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার প্রশংসা করতে গিয়ে এ কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর কথায়, ত্রিপুরার উন্নয়নে প্রধানমন্ত্রীর স্বপ্নকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব এবং বর্তমান মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা সফল রূপ দিচ্ছেন।

জনবিশ্বাস যাত্রার সূচনা করতে আজ বৃহস্পতিবার রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ। মহারাজা বীরবিক্রম বিমানবন্দরে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা তাঁকে অভ্যর্থনা জানান। তিনি গতকাল বুধবার রাতে আগরতলায় আসবেন বলে স্থির হয়েছিল। কিন্তু, ঘন কুয়াশার কারণে তাঁর বিমান আগরতলায় অবতরণ করতে পারেনি। ফলে তিনি গুয়াহাটি চলে গিয়েছিলেন। আজ সকালেও ঘন কুয়াশার দরুন আগরতলায় আসতে তাঁর বিলম্ব হয়েছে। আগরতলায় পৌঁছে তিনি হেলিকপ্টারে সোজা ধর্মনগরের উদ্দেশ্যে রওয়ানা হন।

এদিন জনসভায় মহিলা মোর্চার তরফে বিধায়ক মালিনা দেবনাথ উনকোটির প্রতিকৃতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দিয়ে তাঁকে সংবর্ধনা জানিয়েছেন। ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেনও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিকৃতি তাঁর হাতে তুলে দিয়ে তাঁকে সংবর্ধিত করেছেন।

এদিন খারাপ আবহাওয়ার জন্য ধর্মনগরে জনসভায় আসতে বিলম্ব হওয়ার জন্য ক্ষমা চেয়েছেন অমিত শাহ। তিনি বলেন, হেলিপ্যাডে নেমে জনসভাস্থল পর্যন্ত ৪ কিমি রাস্তার দু-ধারে অগণিত মানুষের উপস্থিতি, তাঁদের ভালোবাসা ও বিশ্বাস প্রমাণ করছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি, বিপ্লবকুমার দেব ও মানিক সাহার ওপর সকলের আস্থা রয়েছে। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ত্রিপুরার মহারাজা বীরবিক্রম মাণিক্য এবং প্রখ্যাত সংগীতজ্ঞ শচীন দেববর্মণকেও স্মরণ করেছেন।

অমিত শাহ বলেন, আজ ত্রিপুরায় জনবিশ্বাস যাত্রার সূচনা হচ্ছে। এই যাত্রার নাম জনবিশ্বাস রাখার জন্য তিনি প্রদেশ বিজেপি-কে সাধুবাদ জানিয়েছেন। তাঁর কথায়, গণতন্ত্রে সরকারের কাজের মাধ্যমে মানুষের ভরসা জয় করা সম্ভব। তাঁর দাবি, ২০১৮ সালে বলেছিলাম, ত্রিপুরার মানুষকে কমিউনিস্টদের কুশাসন থেকে মুক্তি দেব। তাঁদের শেকড় ত্রিপুরার পবিত্র মাটি থেকে উপড়ে ফেলে দেব। সেই লক্ষ্যে ‘চলো পাল্টাই’-এর স্লোগান দিয়েছিলাম। ত্রিপুরার মানুষ সেই প্রয়াস সরকার গঠনের মধ্য দিয়ে সার্থক করেছেন।

তাঁর বক্তব্য, ত্রিপুরায় বিজেপির একজনও বিধায়ক ছিলেন না। সেই অবস্থা থেকে একক সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন, ভূভারতে কেউ দেখেননি। বিজেপির প্রতি অগাধ আস্থা, বিশ্বাস ও ভরসা রাখার জন্য আজ তিনি ত্রিপুরাবাসীকে ধন্যবাদ জানিয়েছেন।

সর্বভারতীয় বিজেপি নেতার কথায়, ২০১৮ সালের বিধানসভা নির্বাচন ত্রিপুরাকে কমিউনিস্টদের কুশাসন থেকে মুক্তির জন্য ছিল। তাঁদের তিন দশকের শাসনে উন্নয়ন হয়নি, উল্টে জল, রেশন, এমন-কি থানায় মামলা করার জন্য ক্যাডারদের কাছে যেতে হত। প্রশাসন ক্যাডারদের দ্বারাই পরিচালিত হত, সেই নির্বাচন ওই পরিস্থিতির পরিবর্তনের লক্ষ্যে ছিল। তেইশের নির্বাচন বিকাশের ভিত মজবুত করে সমৃদ্ধ ত্রিপুরা নির্মাণের লক্ষ্যে অনুষ্ঠিত হবে, দৃঢ় প্রত্যয়ের সুরে বলেন তিনি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, যুব-প্রজন্মের কর্মসংস্থান, মহিলাদের সুরক্ষা এবং জনজাতিদের অধিকার সুনিশ্চিত করার জন্যই তেইশের নির্বাচনে বিজেপির পাশে দাঁড়াতে হবে। কারণ, সমৃদ্ধ ও সুস্থ ত্রিপুরার স্লোগান দিয়ে জনবিশ্বাস যাত্রার আজ সূচনা করছি আজ।

তাঁর কথায়, ২০১৮ সালে বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, বিজেপিকে সরকার গঠনের সুযোগ দিন, ত্রিপুরাকে হীরা দেব। প্রধানমন্ত্রীর সেই প্রতিশ্রুতি বিপ্লবকুমার দেব ও ডা. মানিক সাহা পূরণ করেছেন। তিনি প্রশংসা করে বলেন, প্রধানমন্ত্রী হীরার সাথে মানিকও দিয়েছেন। এদিন তিনি ২০১৮ সালে ত্রিপুরায় বিজেপি জোট সরকার প্রতিষ্ঠা হওয়ার পর জনকল্যাণে বাস্তবায়িত কর্মকাণ্ডের দীর্ঘ তালিকা তুলে ধরেন। তাঁর দাবি, এনএলএফটি উগ্রপন্থীদের সাথে শান্তি সমঝোতা, ব্রু শরণার্থীদের দুই দশকের অধিক সময়ের সমস্যা সমাধান বর্তমান সরকারের জন্যই সম্ভব হয়েছে। সাথে তিনি যোগ করেন, ২.৭০ লক্ষ পরিবারের কাছে বিনামূল্যে গ্যাস সংযোগ, ৪.১৫ লক্ষ বাড়িতে পানীয় জল, ৩.৮০ লক্ষ প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর বণ্টন ডবল ইঞ্জিন সরকারের জন্যই ত্রিপুরবাসী এই সব সুবিধা পেয়েছেন। শুধু তা-ই নয়, যোগাযোগ ক্ষেত্রে ১০ হাজার কোটি টাকার অধিক বিনিয়োগ, ২৫০০ কোটি টাকা খরচ করে ২৬২ কিমি জাতীয় সড়ক নির্মাণ বিজেপি সরকারের দৌলতেই সম্ভব হয়েছে। তিনি বলেন, বাম জমানায় কর্মচারীরা পঞ্চম বেতন কমিশনের সুযোগ পেয়েছিলেন। ত্রিপুরায় সরকার পরিবর্তন হওয়ার পর মুখ্যমন্ত্রী থাকাকালীন বিপ্লবকুমার দেব কর্মচারীদের সপ্তম বেতন কমিশন দিয়েছেন।

অমিতের কটাক্ষ, কংগ্রেস এই দেশে এবং কমিউনিস্ট সারা বিশ্বে মুছে যাচ্ছে। আজকের জনসভা থেকে আওয়াজ তুলে ত্রিপুরায় কমিউনিস্টদের বুকে কম্পন ধরিয়ে দিন, দীপ্ত কণ্ঠে স্লোগান তুলে উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এদিকে জনসভা শেষে তিনি বিজেপির পতাকা নেড়ে ‘জনবিশ্বাস যাত্রা’র সূচনা করেন। আজ তিনি দক্ষিণের সাব্রুম থেকেও ‘জনবিশ্বাস যাত্রা’র সূচনা করবেন। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…