Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

1 year ago

Manali : দূষণে ক্লান্ত প্রতিবেশী রাজ্য, পর্যটকদের আকৃষ্ট করছে শিমলা ও মানালির পাহাড়

The hills of Shimla and Manali are attracting tourists to neighboring states tired of pollution
The hills of Shimla and Manali are attracting tourists to neighboring states tired of pollution

 

শিমলা, ২৬ অক্টোবর : দূষণে ক্লান্ত দিল্লি, পঞ্জাব ও হরিয়ানা। বাতাসের অবস্থা খারাপ চন্ডীগড়েও। এমতাবস্থায় শিমলা ও মানালির মনোরম বাতাস ও সবুজ পাহাড় আকৃষ্ট করছে পর্যটকদের। হিমাচল প্রদেশের প্রতিবেশী রাজ্য হরিয়ানা, পঞ্জাব, চণ্ডীগড়, দিল্লিতে দূষণের মাত্রা ক্রমাগত বাড়ছে, এই সময়ে শিমলার মনোরম বাতাস পর্যটকদের আকর্ষণ করছে।

বিগত বেশ কিছু দিন শিমলায় পর্যটকদের আনাগোনায় বেড়েছে। পরিষ্কার নীল আকাশ, পরিচ্ছন্ন পরিবেশ, তাজা বাতাস এবং "পাহাড়ের রানী" শিমলার অত্যাশ্চর্য মনোরম দৃশ্যের দ্বারা আকৃষ্ট দর্শকরা এই অঞ্চলে ছুটে আসছেন। পরিবেশ বিশেষজ্ঞরা জোর দিয়ে বলছেন, হিমাচল প্রদেশের বাতাসের গুণমান উত্তর ভারতের অনেক শহুরে এলাকার তুলনায় উল্লেখযোগ্যভাবে ভালো।

উৎসব এবং শীতের মরসুম যত এগিয়ে আসছে, শিমলাও পর্যটকদের আতিথেয়তার জন্য প্রস্তুত হচ্ছে। পরিষ্কার আকাশ এবং স্বচ্ছ বাতাসের সুখ নিতে শিমলায় আসছেন দেশের বিভিন্ন রাজ্যের বাসিন্দারা। এই বিলাসিতা এখন দেশের অন্যান্য অংশে দুষ্প্রাপ্য।

You might also like!