
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:‘ভোটচুরি’ বিতর্ক এবং জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে রবিবার দিল্লির রামলীলা ময়দানে সমাবেশ করেছিল বিরোধী ‘ইন্ডি’ জোট। সেই কর্মসূচির একদিন পর, সোমবার হায়দরাবাদে দাঁড়িয়ে বিরোধীদের পালটা আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর দাবি, বিরোধীদের মিছিলের উদ্দেশ্য ‘ভোট বাঁচাও’ নয়, বরং ‘বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বাঁচাও’। একই সভা থেকে বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেন শাহ। কটাক্ষের সুরে তিনি বলেন, “পশ্চিমবঙ্গে দিদির সুপরা সাফ হয়ে গিয়েছে।” বিরোধীদের আন্দোলনকে ঘিরে শাহের এই মন্তব্যে রাজনৈতিক তরজা আরও তীব্র হল।
{প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। }
