Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

Country

1 month ago

PM Narendra Modi : ‘শর্টকাটে সাফল্য আসে না’, রিলপ্রেমী জেন জি’কে মোদির নয়া পরামর্শ

PM Narendra Modi
PM Narendra Modi

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: জীবনে সাফল্যের কোনও শর্টকাট নেই—আর ভুল শর্টকাট কখনও কখনও জীবনকেই ছোট করে দিতে পারে। রিলের নেশায় বুঁদ জেন জি-কে এমনই সতর্কবার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার তরুণ প্রজন্মকে উদ্দেশ করে তিনি বোঝালেন, কয়েক সেকেন্ডের জনপ্রিয়তা বা দ্রুত গন্তব্যে পৌঁছনোর তাড়নায় নেওয়া ভুল সিদ্ধান্তের পরিণতি অনেক সময় ভয়াবহ হতে পারে। রিল বানাতে গিয়ে দুর্ঘটনা থেকে শুরু করে রেললাইন পার হওয়ার মতো ঝুঁকিপূর্ণ প্রবণতার উদাহরণ টেনে প্রধানমন্ত্রী বললেন, জীবনের পথে শর্টকাট নয়, সঠিক পথই বেছে নেওয়া উচিত।মোদির কথায়, “শর্টকাট আপনার জীবনকে সংক্ষিপ্ত করে দিতে পারে।” তাই সেই পথ বর্জন করে অর্থবহ পথ বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি, তরুণ-তরুণীদের তিনি এমন ‘ইনফ্লুয়েন্সার’দের থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন, যাঁরা ভুল পথে চালিত করার চেষ্টা করে।

বস্তুত, নিট বিক্ষোভের পর থেকেই প্রধানমন্ত্রী জেন জি’দের মন পাওয়ার চেষ্টা করছেন। তাদের উদ্দেশে একাধিকবার বার্তাও দিয়েছেন তিনি। নতুন প্রজন্মকে তাঁদেরই মতো করে দেশের প্রতি দায়িত্বের কথা মনে করিয়ে দিয়েছেন মোদি। সম্প্রতি নিট প্রশ্ন ফাঁসে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়ে মধ্যরাতে বেশ কয়েকটি ভিডিও পোস্ট করেন প্রধানমন্ত্রী। তরুণ সমাজকে ‘ফ্রেন্ডস’ বলে অভিহিত করেন তিনি। সেই ভিডিওগুলি হু হু করে ছড়িয়ে পড়ে।সমাজমাধ্যমে বেড়ে যায় প্রধানমন্ত্রীর ফলোয়ার সংখ্যাও।

You might also like!