Country

10 months ago

Shivraj Singh Chouhan: বিহারে এনডিএ সরকার গঠন করবে, আশাবাদী শিবরাজ

Union Minister Shivraj Singh Chouhan
Union Minister Shivraj Singh Chouhan

 

পূর্ব চম্পারণ, ২ জুন : বিহারে ২০২৬ সালের আসন্ন বিধানসভা নির্বাচনে এনডিএ সরকার গঠন করবে, এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী তথা বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান। একইসঙ্গে তিনি দাবি করেছেন, ২০২৬ সালে, এনডিএ সমস্ত রেকর্ড ভেঙে সরকার গঠন করবে বিহারে। আগামী বছরই বিহারে নির্বাচন। প্রস্তুতি শুরু করে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিবরাজ সিং চৌহান বলেছেন, "বিহারে এনডিএ সরকার গঠন করবে। ২০২৬ সালে, এনডিএ সমস্ত রেকর্ড ভেঙে সরকার গঠন করবে।"

অপারেশন সিঁদুর প্রসঙ্গে শিবরাজ সিং চৌহান আরও বলেছেন, "আমাদের বাহিনীর বীরত্ব এবং নেতৃত্বের কৌশলকে আমি কুর্নিশ জানাই। সমগ্র দেশ গর্বিত। জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে কোনও রাজনৈতিক দল থাকা উচিত নয়। দুর্ভাগ্যবশত, কংগ্রেস এবং অন্যান্য কিছু রাজনৈতিক দল অপারেশন সিঁদুর নিয়ে প্রশ্ন তুলছে। তাঁরা পাকিস্তানের ভাষা বলছে... রাজনৈতিক লাভের জন্য, তারা প্রধানমন্ত্রী মোদীর বিরোধিতা করার সময় দেশের বিরোধিতা শুরু করেছে... দেশের মানুষ তাদের ক্ষমা করবে না।"

You might also like!