Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Rescue operation continue in chamoli: চামোলিতে উদ্ধারকাজ জারি, আরও ১৪ জনকে সুরক্ষিত উদ্ধার

Rescue operation continue in chamoli
Rescue operation continue in chamoli

 

চামোলি, ১ মার্চ : উত্তরাখণ্ডের চামোলিতে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। বিগত ২৪ ঘণ্টা ধরে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। শনিবার সকালেই আরও ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। আবহাওয়ার সামান্য উন্নতি হতেই এদিন সকালে হেলিকপ্টারের মাধ্যমে তিনজন আহত কর্মীকে গুরুতর চিকিৎসার জন্য মানা থেকে জোশিমঠে নিয়ে যাওয়া হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার উত্তরাখণ্ডের বদ্রীনাথের অদূরে তুষারধস নামে। ভারত-চিন সীমান্তের কাছে মানা গ্রামে তুষারধসের কারণে আটকে পড়েন অন্তত ৫৭ জন শ্রমিক। ঘটনার খবর পেয়েই উদ্ধারকাজ শুরু করে জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। শুক্রবার পর্যন্ত ৩২ জন শ্রমিককে ধ্বংসস্তূপের নীচ থেকে উদ্ধার করা হয়। শনিবার সকালে আরও ১৫ জনকে উদ্ধার করা হয়। বাকিদেরও উদ্ধারের চেষ্টা চলছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…