Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

Country

1 month ago

Tejashwi Yadav Detained : ‘ছাত্রদের উপর পুলিশি দমন’! প্রতিবাদে আরজেডির রাজভবন অভিযান, আটক তেজস্বী যাদব

Tejashwi Yadav Detained During Protest Against Cop Using AK-47
Tejashwi Yadav Detained During Protest Against Cop Using AK-47

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  নিট প্রশ্নফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র আন্দোলনে পুলিশি দমন-পীড়নের প্রতিবাদে আরজেডির রাজভবন অভিযান ঘিরে বুধবার উত্তেজনা ছড়াল। লালুপ্রসাদ যাদবের দলের নেতা-কর্মীরা রাজভবনের দিকে এগোতে গেলে পুলিশের বাধার মুখে পড়েন। পরিস্থিতি সামাল দিতে একাধিক নেতা-কর্মীকে আটক করা হয়। আটক করা হয়েছে বিহারের বিরোধী দলনেতা তথা আরজেডি নেতা তেজস্বী যাদবকেও। ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে।

পাটনার এসএসপি কার্তিকেয় কে শর্মা জানান, ইনকাম ট্যাক্স দপ্তরের কাছে আটকানো হয় তেজস্বীর নেতৃত্বে রাজভবনের দিকে এগোনো আরজেডির মিছিলটিকে। সেই সময় আটক করা হয়েছিল রাজ্যের বিরোধী দলনেতাকে। যদিও ঘণ্টা খানেক পরে আরজেডির সদর দপ্তরের কাছে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। বিহারে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি দমন-পীড়নের অন্যতম ছবি— একে ৪৭ হাতে বিক্ষোভকারীদের দিকে ছুটে যাওয়া এক পুলিশকর্মী। ওই কনস্টেবলের ভিডিও ভাইরাল হতেই গোটা ঘটনায় সুর চড়ান লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ভাইরাল ভিডিও দেখে ওই পুলিশকর্মীকে আগেইই সাসপেন্ড করা হয়েছিল। গতকাল সাসপেন্ড হন সংশ্লিষ্ট থানার পুলিশ সুপারিটেন্ডেন্ট পুরাণকুমার ঝা-ও। গত ২৫ জুলাইয়ের ওই ঘটনার প্রতিবাদে রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দিতে জেপি গোলম্বর থেকে লোক ভবন অভিমুখে মিছিল করে আরজেডি। বুধবারের মিছিল রুখতে পুলিশ জলকামান ব্যবহার করে।

পুলিশ ভ্যানে তোলার সময় তেজস্বী বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর বিরুদ্ধে “শিক্ষার্থীদের প্রতি অবিচার”-এর অভিযোগ তোলেন। দাবি করেন, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে যাঁরা প্রতিবাদ করছেন, তাঁদের দমনে সরকার একে-৪৭ ব্যবহার করছে। আরও বলেন, “যাঁরাই ন্যায়বিচার দাবি করছেন, তাঁদের সঙ্গে এমন আচরণ করা হচ্ছে।”

You might also like!