Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Madhya Pradesh : জব্বলপুরে ট্রাক ও বাইকের সংঘর্ষে মেডিকেল পড়ুয়ার মৃত্যু, প্রাণে বাঁচলেন একজন

one medical student died in accident
one medical student died in accident

 

জব্বলপুর, ৫ জানুয়ারি : মধ্যপ্রদেশের জব্বলপুরে ট্রাক ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল বাইকে সওয়ার একজনের। গুরুতর আহত অন্যজন। দু''জনেই মেডিকেলের তৃতীয় বর্ষের পড়ুয়া। বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশেরে জব্বলপুরে। পুলিশ জানিয়েছে, বুধবার রাতে বাইকে চেপে রুবি ঠাকুর এবং সৌরভ ওঝা তিলওয়াড়ার দিকে যাচ্ছিলেন। ভেদাঘাট থেকে বাইপাসের দিক দিয়ে সার্ভিস লেনে পৌঁছয় তাঁরা। সেই সময় দ্রুতগতিতে ভোপাল থেকে নাগপুরগামী একটি ট্রাক ওই রাস্তা দিয়ে আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে বাইকটিকে ধাক্কা মারে ট্রাকটি। সৌরভ রাস্তার পাশে ছিটকে পড়েন। অন্যদিকে রুবি ট্রাকের চাকার সামনে পড়ে যান। এই অবস্থাতেও ট্রাক চালক গাড়ি থামায়নি। বরং গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে।

ফলে ওই অবস্থায় ট্রাকের চাকার সামনে পড়ে যাওয়া ছাত্রীকে ৫০০ মিটার ঘষটে ঘষটে নিয়ে যায় ট্রাক। তাঁর দেহ সম্পূর্ণভাবে ছিন্নভিন্ন হয়ে যায়। শেষে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তাঁর মৃত্যু হয়। অন্যদিকে, বাইকে সওয়ার সৌরভের মাথায় চোট লেগেছে। তাঁর অবস্থাও আশঙ্কাজনক। তাঁকে এলাকার মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। এই খবর পাওয়ার পরই অকুস্থলে পৌঁছন মেডিকেল পড়ুয়ারা। তাঁরা বিক্ষোভ দেখাতে থাকেন। পরিস্থিতি সামলাতে এলাকায় যায় বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারী পুলিশ অফিসার পড়ুয়াদের আশ্বাস দিয়েছেন খুব শীঘ্রই অভিযুক্ত ট্রাক চালককে গ্রেফতার করা হবে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…