Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

Country

1 month ago

SSC: নতুন নিয়োগ হয়নি, তাই চাকরি বহাল রাখার আর্জি! ২৬ হাজার মামলায় সুপ্রিম কোর্টে যোগ্যদের আবেদন

Supreme Court
Supreme Court

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  চাকরির মেয়াদ বাড়ানোর আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন যোগ্য চাকরিপ্রার্থীরা। তাঁদের দাবি ছিল, নতুন করে নিয়োগ প্রক্রিয়া এখনও সম্পূর্ণ না হওয়ায় আপাতত তাঁদের চাকরি চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হোক। একই আবেদন জানিয়েছিল রাজ্য সরকারও। দুই পক্ষের বক্তব্য শোনার পর শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, মূল মামলার চূড়ান্ত শুনানি না হওয়া পর্যন্ত যোগ্যদের চাকরি বহাল থাকবে। তবে ৩১ তারিখের আগেই মূল মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। 

তৃণমূল আমলে নিয়োগ দুর্নীতির অভিযোগে উত্তাল হয়ে উঠেছিল বাংলা। কলকাতা হাই কোর্ট থেকে সেই মামলার জল গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত। দীর্ঘদিন মামলা চলার পর প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগে গতবছর এসএসসির ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে সুপ্রিম কোর্ট। চাকরি হারিয়েছেন ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। এরপর পড়ুয়াদের কথা ভেবে প্রথমে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যোগ্যদের শিক্ষকতার ক্ষেত্রে ছাড়পত্র দেওয়া হয়। তবে ওই সময়ের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছিল আদালত। তবে ওই সময়ের মধ্যে নিয়োগ সম্পন্ন না হওয়ায় কাজের মেয়াদ বাড়িয়ে করা হয় ৩১ আগস্ট। এই সময়ের মধ্যে নতুন করে ওই শূন্যপদে নিয়োগের নির্দেশও দেওয়া হয়েছিল। 

ক্যালেন্ডার বলছে, আগস্ট প্রায় শেষের পথে। কিন্তু এখনও সম্পন্ন হয়নি নিয়োগ প্রক্রিয়া। তাই এবার ফের চাকরির মেয়াদ বৃদ্ধির আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে যোগ্যরা। একই আর্জি জানিয়েছে রাজ্যও। আদালতের নির্দেশ, যতদিন না মূল মামলার শুনানি হচ্ছে, ততদিন চাকরি বহাল থাকবে যোগ্যদের। তবে সম্ভবত ৩১ তারিখের আগেই হবে শুনানি।  

You might also like!