Modi wishes Manmohan on his birthday;মনমোহনকে জন্মদিনের শুভেচ্ছা মোদীর, পূর্বসূরীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা প্রধানমন্ত্রীর

PM Modi wishes Manmohan Singh on his 87th birthday
PM Modi wishes Manmohan Singh on his 87th birthday

 

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর : প্রাক্তন প্রধানমন্ত্রী ও প্রবীণ কংগ্রেস নেতা মনমোহন সিংকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে (টুইট) প্রধানমন্ত্রী মোদী লেখেন, ‘প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংকে জন্মদিনের শুভেচ্ছা। তাঁর দীর্ঘায়ু ও সুস্থ জীবনের জন্য প্রার্থনা করছি।" শুধুমাত্র প্রধানমন্ত্রীই নন, দেশের বহু রাজনৈতিক ব্যক্তিত্বই এদিন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

৯১-তম জন্মদিনে মনমোহন সিংকে শুভেচ্ছা জানিয়েছে কংগ্রেস নেতৃত্বও। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে। খাড়গে এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, "জন্মদিনে প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংকে আন্তরিক শুভেচ্ছা জানাই। রাজনীতিতে তিনি সরলতা, মর্যাদা ও করুণার এক বিরল উদাহরণ। তার সুস্বাস্থ্য, সুখ ও দীর্ঘায়ু কামনা করছি।"

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…