Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Country

1 year ago

Massive fire at ED office in Mumbai: মুম্বইয়ে ইডি-র দফতরে ভয়াবহ আগুন, বহু নথি পুড়ে যাওয়ার আশঙ্কা!

Fire breaks out at ED's Mumbai office, no injuries reported
Fire breaks out at ED's Mumbai office, no injuries reported

 

মুম্বই, ২৭ এপ্রিল : মুম্বইয়ে আগুন লাগল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর দফতরে। রবিবার ভোররাত ২.৩০ মিনিট নাগাদ ইডি-র দফতরে আগুন লাগে। দমকলের ১২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও ধোঁয়া রয়েছে। দফতরে মজুত বহু নথিপত্র পুড়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও হতাহতের কোনও খবর মেলেনি। রবিবার ভোররাতে ইডি-র দফতরে আগুন লাগে। মুম্বইয়ের ব্যালার্ড পিয়ারে অবস্থিত কায়সার-ই-হিন্দ ভবনে রয়েছে ইডি-র দফতর। বালার্ড এস্টেট এলাকায় গ্র্যান্ড হোটেলের সামনেই একটি ছ’তলা ভবনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতর। ভোররাত আড়াইটে নাগাদ সেখান থেকে দমকলের কাছে ফোন যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকল আগুন নেভানোর কাজ শুরু করেছিল। কিন্তু আগুন অনেকটাই ছড়িয়ে পড়ে। ফলে তা নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয়েছে দমকলকর্মীদের। দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোর ৪.২১ মিনিটে আগুনের তীব্রতা ৩-এ পর্যায়ে পৌঁছেছে। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।


You might also like!