Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Manish Sisodia : যে কোনও ধরনের জরুরি অবস্থার জন্য প্রস্তুত দিল্লি সরকার : মনীশ সিসোদিয়া

Manish Sisodia
Manish Sisodia

 

নয়াদিল্লি, ২৭ ডিসেম্বর : যে কোনও ধরনের জরুরি অবস্থার জন্য প্রস্তুত দিল্লি সরকার। দিল্লিবাসীকে আশ্বস্ত করে বললেন উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া। কোভিড মোকাবিলায় মক ড্রিল পর্যবেক্ষণের পর মঙ্গলবার মনীশ সিসোদিয়া বলেছেন, কোনও কিছুরই অভাব নেই। মঙ্গলবার দিল্লির লোক নায়ক জয় প্রকাশ নারায়ণ (এলএনজেপি) হাসপাতালে কোভিডের প্রস্তুতি খতিয়ে দেখেন মনীশ সিসোদিয়া।

উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া, যিনি স্বাস্থ্য পোর্টফোলির দায়িত্বে রয়েছেন, এদিন দুপুরের দিকে দিল্লি সরকার পরিচালিত লোক নায়ক জয় প্রকাশ নারায়ণ (এলএনজেপি) হাসপাতালে যান। চাক্ষুষ করেন কোভিড মোকাবিলায় মহড়া। তিনি বলেছেন, "দিল্লি সরকার যে কোনও ধরনের জরুরি অবস্থার জন্য প্রস্তুত। এলএনজেপি-তে ২,০০০ শয্যা রয়েছে এবং তার মধ্যে ৪৫০টি কোভিড-১৯-এর জন্য। যদি প্রয়োজন হয়, আমরা ২,০০০ শয্যা সমস্ত কোভিড-১৯-এর জন্য উৎসর্গ করতে পারি... এছাড়াও কাছাকাছি ব্যাঙ্কোয়েট হলগুলি ব্যবহার করে এই সংখ্যা বাড়ানো যেতে পারে এবং কোভিডের জন্য অতিরিক্ত ৫০০ শয্যা যুক্ত করা যেতে পারে যাতে কোনও ঘাটতি না হয়।"

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…