Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

Country

1 month ago

Chenab Bridge in J&K: রেকর্ড ভারতীয় রেলের, চেনাব সেতুর ওপর দিয়ে দুরন্ত গতিতে ছুটল বন্দে ভারত

Vande Bharat Crosses Chenab Bridge at 100 km/h
Vande Bharat Crosses Chenab Bridge at 100 km/h

 

জম্মু, ২০ আগস্ট : ভারতীয় রেলের মুকুটে আরও একটি নতুন পালকের সংযোজন। একইসঙ্গে নতুন রেকর্ড গড়ল ভারতীয় রেল। জম্মু ও কাশ্মীরে চেনাব সেতুর ওপর দিয়ে দুরন্ত গতিতে ছুটল বন্দে ভারত ট্রেন। বিশ্বের সর্বোচ্চ সেতু—চেনাব সেতু—র ওপর দিয়ে প্রথমবারের মতো ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার গতিতে ছুটল বন্দে ভারত ট্রেন।

উত্তর রেলওয়ের জম্মু বিভাগের অন্তর্গত ‘শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরা - বানিহাল’ রুটের ১১১ কিলোমিটার দীর্ঘ নতুন ব্রড গেজ রেলপথে ট্রেনের সর্বোচ্চ অনুমোদিত গতিসীমা বাড়িয়ে ঘণ্টায় ১০০ কিলোমিটার করার অনুমোদন দিয়েছে রেল মন্ত্রক। এরপরই বৃহস্পতিবার চেনাব সেতু—র ওপর দিয়ে প্রথমবারের মতো ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার গতিতে চলল বন্দে ভারত ট্রেন। এর আগে, এই রুটের ‘শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরা - সাঙ্গালদান’ অংশের জন্য অনুমোদিত গতিসীমা ছিল ঘণ্টায় ৮৫ কিলোমিটার এবং ‘সাঙ্গালদান - বানিহাল’ অংশের জন্য ছিল ঘণ্টায় ৭৫ কিলোমিটার।

You might also like!