Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

Country

1 month ago

Delhi Rain: অঝোর বৃষ্টি দিল্লিতে, রাস্তায় জল জমে দুর্ভোগ

Heavy rain lashes parts of Delhi
Heavy rain lashes parts of Delhi

 

নয়াদিল্লি, ২০ আগস্ট : ফের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ল রাজধানী দিল্লি। বৃহস্পতিবার ভোর থেকে দিল্লি-এনসিআর অঞ্চলে তুমুল বৃষ্টি হয়। রাও তুলারাম মার্গ, জনপথ রোড, চাণক্যপুরী প্রভৃতি এলাকায় অঝোরে বৃষ্টি হয়। দক্ষিণ দিল্লিতে মুষলধারে ভারী বৃষ্টির পর দিল্লি বিমানবন্দর সড়কে জল জমে যায়।

দিনের শুরুতে দিল্লি-এনসিআর-এর বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির পর দ্বারকা আন্ডারপাসেও ব্যাপক জল জমে যায়, এর ফলে যাত্রীরা ভোগান্তির শিকার হয়েছেন। কর্তব্য পথ, ইন্ডিয়া গেট এলাকাতেও ভারী বৃষ্টি হয়েছে। বৃষ্টির পর দিল্লির আবহাওয়া অনেকটা মনরোম হয়ে উঠেছে। ভারী বৃষ্টির পর দিল্লি বিমানবন্দর সংলগ্ন এলাকা এবং এর আশেপাশের বেশ কয়েকটি আন্ডারপাসে জল জমে যায়। ফলে শ্লথ গতিতে চলাচল করে যানবাহন, দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দিল্লির প্রধান সড়কগুলির বড় একটি অংশে জল জমে হয়। বিশেষ করে বিমানবন্দর রোড, দ্বারকা আন্ডারপাস ও দক্ষিণ দিল্লির গুরুত্বপূর্ণ সড়কপথগুলি জলের নিচে তলিয়ে যায়।

You might also like!