Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Rahul Gandhi: বিজেপিকে নিজের গুরু মনে করি, তাঁরাই আমাকে পথ দেখাচ্ছেন : রাহুল গান্ধী

Rahul Gandhi
Rahul Gandhi

 

নয়াদিল্লি, ৩১ ডিসেম্বর : বিজেপিকে নিজের গুরু বলে মনে করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শনিবার কংগ্রেসের সদর দফতরে এক সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী বলেছেন, "আমি চাই তাঁরা (বিজেপি) আমাদের আরও আক্রমণাত্মকভাবে আক্রমণ করুক, এর সাহায্যে কংগ্রেস দল তাঁদের আদর্শ বুঝতে পারবে। আমি তাঁদের (বিজেপি) আমার গুরু হিসাবে বিবেচনা করি, তাঁরা আমাকে পথ দেখাচ্ছেন এবং আমাকে প্রশিক্ষণ দিচ্ছেন।"


রাহুল গান্ধী বলেছেন, "আমি যখন ভারত জোড়ো যাত্রা শুরু করেছিলাম, তখন এই যাত্রাকে কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত একটি সাধারণ যাত্রা হিসাবে ভেবেছিলাম। ধীরে ধীরে আমরা বুঝতে পারলাম এই যাত্রার একটা কণ্ঠস্বর ও অনুভূতি আছে। আমি বিজেপি এবং আরএসএস-এর মানুষজনকে ধন্যবাদ জানাতে চাই, কারণ তাঁরা আমাদের যত বেশি টার্গেট করবে, তাতে আমাদেরই উপকার হবে।" রাহুলের কথায়, "ভারত জোড়ো যাত্রার দরজা সবার জন্য খোলা, আমরা কাউকে আমাদের সঙ্গে যোগ দিতে বাধা দেব না। অখিলেশ জি, মায়াবতী জি এবং অন্যরা "মোহাব্বত কা হিন্দুস্তান" চান এবং আমাদের সঙ্গে আদর্শের কিছু সম্পর্ক রয়েছে।"টি-শার্ট পরা নিয়ে বেশ কয়েকবার কটাক্ষ শুনতে হয়েছে রাহুলকে, প্রবল ঠাণ্ডার মধ্যেও টি-শার্ট পরেই ভারত জোড়ো যাত্রায় হেঁটেছেন রাহুল। এদিনের সাংবাদিক সম্মেলনে টি-শার্ট-এর সঙ্গে সম্পর্কিত একটি প্রশ্নের উত্তরে রাহুল বলেছেন, "টি-শার্ট নিয়ে এত মাথাব্যথা কেন? আমি সোয়েটার পরি না কারণ আমি শীতের ভয় পাই না। ঠাণ্ডা লাগলে সোয়েটার পরার কথা ভাবব।"

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…