Breaking News
 
Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর Donald Trump & Volodymyr Zelenskyy | জেলেনস্কিকে সরিয়ে নতুন প্রেসিডেন্ট চান ট্রাম্প! ইউক্রেনের নেতৃত্ব বদলের ডাক মার্কিন প্রেসিডেন্টের CJP Delhi Protest : ফের আন্দোলনের প্রস্তুতি সিজেপির, যন্তরমন্তরে প্রতিবাদে নিষেধাজ্ঞা দিল্লি পুলিশের Rahul Gandhi: মোদি সরকারের অন্দরেই রাহুলের ২০০ ‘চর’! সাংবাদিক বৈঠকে বিস্ফোরক দাবি বিরোধী দলনেতার

 

Country

7 months ago

Macron India visit: সস্ত্রীক ভারত সফরে ইমানুয়েল ম্যাক্রোঁ, যোগ দেবেন এআই সম্পর্কিত সম্মেলনে

France President Emmanual Macron, with his wife Brigette, arrive in Mumbai
France President Emmanual Macron, with his wife Brigette, arrive in Mumbai

 

মুম্বই, ১৭ ফেব্রুয়ারি : তিন দিনের সফরে ভারতে এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সঙ্গে এসেছেন তাঁর স্ত্রীও। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। মুম্বইয়ে লোকভবন (রাজভবন)-এ দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন দুই দেশের প্রধান। বিভিন্ন ক্ষেত্রে ভারত এবং ফ্রান্সের কৌশলগত সহযোগিতার বিষয়ে আলোচনা হবে তাঁদের। শীঘ্রই ফ্রান্সের কাছ থেকে আরও রাফাল যুদ্ধবিমান কেনার পরিকল্পনা রয়েছে ভারতের। ঘটনাচক্রে, মাক্রোঁর ভারত সফরের মুখে গত সপ্তাহেই এই চুক্তির জন্য অনুমোদন দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্ত বিশেষ কমিটি।

মঙ্গলবার ভোররাতে স্ত্রী ব্রিজিত ম্যাক্রোঁকে নিয়ে মুম্বই পৌঁছন তিনি। বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান মুম্বইয়ের রাজ্যপাল আচার্য দেবব্রত এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। সেখানেই রাফাল কেনা নিয়ে চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তিন দিনের সফরে ঠাসা কর্মসূচি রয়েছে ফ্রান্সের প্রেসিডেন্টের। মুম্বইতেই মোদীর সঙ্গে বৈঠক করবেন তিনি। বুধবার যাবেন দিল্লি। সেখানে ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিটে যোগ দেবেন। বৃহস্পতিবার সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা ভারত ও ফ্রান্স যৌথ সহযোগিতা নিয়ে আলোচনা হবে।

You might also like!