Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

Country

8 months ago

Delhi Pollution: দূষণে জর্জরিত দিল্লি, বুধেও একিউআই উদ্বেগজনক স্তরে

Delhi Pollution
Delhi Pollution

 

নয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারি : রাজধানী দিল্লিতে শীতের দাপট ধীরে ধীরে কমছে, তবে দূষণ কমছেই না। বুধবারও দূষণে জর্জরিত হয়েছে জাতীয় রাজধানী। অক্ষরধাম, ইন্ডিয়া গেট-সহ বিভিন্ন এলাকায় বাতাসের গুণগতমানের সূচক ছিল মন্দ পর্যায়ে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দেওয়া তথ্য অনুসারে, অক্ষরধাম মন্দির চত্বর এলাকায় একিউআই ছিল ৩২৫। আবার কর্তব্যপথে বুধবার ভোরে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স (একিউআই) ছিল ৩৫৫।

শীতের ঠান্ডা কমে আসছে দিল্লিতে। বুধবার সকালে তুলনামূলক ঠান্ডা কম ছিল দিল্লি ও এনসিআর-এ। সর্বোচ্চ ও সর্বনিম্ন বৃদ্ধির পূর্বাভাস রয়েছে। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, রাজধানী দিল্লিতে ভোরের সময় কুয়াশাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। সামগ্রিক এয়ার কোয়ালিটি ইন্ডেক্স প্রায় ২৮৭ রেকর্ড করা হয়েছে, যা "খারাপ" পর্যায়েই পড়ে। কিছু এলাকায় অবশ্য বাতাসের গুণগতমানের সূচক উদ্বেগজনক স্তরে ছিল।

You might also like!