Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

Country

8 months ago

Muzaffarnagar Police Encounter: উত্তর প্রদেশে এনকাউন্টারে খতম আমজাদ, উদ্ধার কার্বাইন ও পিস্তল

Encounter In Muzaffarnagar,UP
Encounter In Muzaffarnagar,UP

 

মুজফ্‌ফরনগর, ১২ ফেব্রুয়ারি : উত্তর প্রদেশের মুজফ্‌ফরনগরে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে কুখ্যাত অপরাধী আমজাদের। বুধবার গভীর রাতে কুখ্যাত দুষ্কৃতী আমজাদকে ধরতে গিয়েছিল পুলিশ। সেই সময় এনকাউন্টার শুরু হয়। সেই সংঘর্ষে মৃত্যু হয়েছে আমজাদের। পুলিশ সূত্রে খবর, আমজাদের মাথার দাম ছিল ৫০ হাজার টাকা। পুলিশের খাতায় ‘মোস্ট ওয়ান্টেড’-এর তালিকায় ছিল তাঁর নাম।

মুজফ্‌ফরনগরের ত্রাস ছিল আমজাদ। খুন, তোলাবাজি, অপহরণ-সহ বহু মামলা ছিল তার বিরুদ্ধে। অনেক দিন ধরেই আমজাদকে ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিল পুলিশ। বুধবার রাতে গোপন সূত্রে খবর আসে, মুজফ্‌ফরনগরের বুঢানায় বিজ্ঞান রোডের কাছে দেখা গিয়েছে আমজাদকে। তার পরই পুলিশের বিশেষ দল সেখানে পৌঁছোয়। দাবি, পুলিশকে লক্ষ্য করে কার্বাইন দিয়ে গুলি চালাতে থাকেন আমজাদ। তার পর রাস্তার পাশের জঙ্গলে ঢুকে পড়ে।

আমজাদকে ধরতে পুরো জঙ্গল ঘিরে ফেলা হয়। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ওই দুষ্কৃতীকে প্রথমে আত্মসমর্পণ করতে বলা হয়েছিল। কিন্তু তা না করে পুলিশের দলটিকে লক্ষ্য করে গুলি চালাতে থাকেন আমজাদ। পাল্টা গুলি চালায় পুলিশও। কয়েক রাউন্ড গুলির লড়াই চলে। তার পরই আমজাদের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। সংঘর্ষে আহত হয়েছেন এক সাব-ইনস্পেক্টর এবং এক জন কনস্টেবল। পুলিশ সুপার সঞ্জয় কুমার জানিয়েছেন, পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে আমজাদ। পাল্টা গুলি চালায় পুলিশও। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে কার্বাইন ও পিস্তল।

You might also like!