Amit Shah : ৮ ডিসেম্বর দিল্লিতে সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন অমিত শাহ

Amit Shah is going to meet Sukant Majumder
Amit Shah is going to meet Sukant Majumder

 

কলকাতা, ৭ ডিসেম্বর  : আগামী ৮ ডিসেম্বর দিল্লিতে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । প্রসঙ্গত ওইদিনই গুজরাত বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ।

বিজেপি সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুরে জরুরি ভিত্তিতে সংসদ ভবনে অমিত শাহের দফতরে ওই বৈঠক হওয়ার কথা। বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ওই বৈঠকে আগামী ২০২৪ সালের লোকসভা নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। প্রসঙ্গত ৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাতে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ রয়েছে। ফল প্রকাশ হবে হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনেরও।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…