Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

Country

1 month ago

PM Modi: জেন জি’র জন্য মোদি সরকারের বড় উপহার! গান্ধীজয়ন্তী থেকেই শুরু হতে পারে নতুন প্রকল্প

Prime Minister Narendra Modi
Prime Minister Narendra Modi

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  জেন জি প্রজন্মকে কাছে টানতে স্বাধীনতা দিবসের ভাষণেই বড় ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লাল কেল্লা থেকে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া পড়ুয়াদের পাশে দাঁড়াতে বিশেষ উদ্যোগ নিতে চলেছে কেন্দ্র। তাঁদের জন্য বিনামূল্যে কোচিংয়ের ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, ঘোষণার পর আর বেশি দেরি নয়। খুব শীঘ্রই এই বিনামূল্যের কোচিং পরিষেবা চালু হতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া পড়ুয়াদের জন্য এই উদ্যোগ গুরুত্বপূর্ণ সহায়তা হয়ে উঠতে পারে বলেই মনে করা হচ্ছে। 

শনিবার লালকেল্লা থেকে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রীর বারবার শোনা গিয়েছে ‘বিকশিত ভারত’-এর কথা। আর সেই নতুন ভারত গড়ার মূল ভিত্তিই যে যুবসমাজ, সেকথাও জানিয়েছিলেন ১ কোটি যুবক-যুবতীকে আগামী এক বছরের মধ্যে এআইয়ের প্রশিক্ষণ দেওয়া হবে। দেওয়া হবে বিনামূল্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিংও। প্রধানমন্ত্রী আরও বলেছিলেন, শিগগিরি এই সংক্রান্ত একটি বিশেষ প্রকল্প চালু করা হবে। দেশের যুব সমাজের উজ্জ্বল ভবিষ্যৎ ও তাদের পরিবারগুলির অর্থ সাশ্রয় করতে বিনামূল্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং পরিষেবা চালু করা হবে। 

প্রধানমন্ত্রীর এই ঘোষণা দ্রুত বাস্তবায়িত করতে ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে কেন্দ্র সরকারের অন্দরে। সূত্রের খবর, মাসদেড়েকের মধ্যেই পুরোদমে শুরু হয়ে যাবে পড়ুয়াদের জন্য বিনামূল্যে কোচিং। প্রাথমিকভাবে জানা গিয়েছে, প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যেসব পড়ুয়ারা প্রস্তুতি নিচ্ছেন তাঁদের জন্য অনলাইনে কোচিংয়ের ব্যবস্থা করা হবে। আপাতত NEET এবং JEE পরীক্ষার কোচিং দেওয়া হবে। গান্ধীজয়ন্তী থেকে এই উদ্যোগ শুরু করার কথা ভাবছে কেন্দ্র। ২ অক্টোবর থেকে পড়ুয়ারা কোচিং পেতে পারেন। তবে সরকারিভাবে এখনও এই নিয়ে কোনও ঘোষণা হয়নি।

নিট বিক্ষোভের পর থেকেই প্রধানমন্ত্রী জেন জি-র মন পাওয়ার চেষ্টা করেছেন। তাদের উদ্দেশে একাধিকবার বার্তাও দিয়েছেন তিনি। নিট প্রশ্নফাঁসে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়ে মধ্যরাতে বেশ কয়েকটি ভিডিও পোস্ট করেন প্রধানমন্ত্রী। তরুণ সমাজকে ‘ফ্রেন্ডস’ বলে অভিহিত করেন তিনি। সাম্প্রতিক অতীতে বারবার প্রশ্ন উঠেছে কোচিং সেন্টারগুলির আকাশছোঁয়া খরচ নিয়ে। দরিদ্র পড়ুয়ারা কোচিংয়ের সুযোগ না পেয়ে পিছিয়ে পড়ে এমন অভিযোগও রয়েছে। এবার বিনামূল্যে সরকারি প্রশিক্ষণ নিয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবেন তাঁরা। 

You might also like!