Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

Country

8 months ago

Patna Accident: পাটনায় ট্রাক ও অটোর সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু ৬ জনের

Patna Accident
Patna Accident

 

পাটনা, ১ ফেব্রুয়ারি : পাটনায় ট্রাক ও অটোর সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের। এছাড়াও দু'জন গুরুতর আহত হয়েছেন। রবিবার রাত ২টো নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে পাটনার বিহতা থানার অন্তর্গত লেখন টোলায়। স্টেশন হাউস অফিসার অমিত কুমার জানিয়েছেন, রবিবার রাতে একটি ট্রাক এবং অটোর মধ্যে সংঘর্ষ হয়। অটোতে থাকা ৬ জন মারা গেছেন। দু'জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাক চালককে গ্রেফতার করা হয়েছে এবং ট্রাকটি বাজেয়াপ্ত করা হয়েছে।"

পুলিশ জানিয়েছে, যাত্রী ভর্তি একটি অটোয় ধাক্কা মারে বেপরোয়া একটি ট্রাক। দুর্ঘটনায় অটোয় থাকা ৬ জন মারা গিয়েছেন এবং আরও দু'জন গুরুতর আহত হন। নিহতরা সকলেই ভোজপুর জেলার বাসিন্দা। এর মধ্যে দুটি শিশুও রয়েছে। মৃতরা হলেন গুড্ডু (৩৩), ইমতিয়াজ (৩০), আসাদ খান (২৫), শাহজাদ (২২), শাফান (৩) এবং আলফি (দেড় বছর)।

You might also like!