Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Country

1 year ago

Nagarkornool: নগরকুরনুলে সুড়ঙ্গের ভিতরে এখনও আটকে ৮ শ্রমিক, চলছে উদ্ধারকাজ

8 workers still trapped inside tunnel in Nagarkornool
8 workers still trapped inside tunnel in Nagarkornool

 

নগরকুরনুল, ২৩ ফেব্রুয়ারি : তেলেঙ্গানার নগরকুরনুলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল শ্রীশৈলম লেফট ব্যাঙ্ক ক্যানাল (এসএলবিসি) সুড়ঙ্গের বিস্তীর্ণ অংশ। ওই ভেঙে পড়া অংশে অন্তত ৮ জন শ্রমিক এখনও আটকে রয়েছেন। উদ্ধারকারী দলগুলি ভিতরে যেতে পারছে না, আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের জন্য সমস্ত ধরনের চেষ্টা করা হচ্ছে। উল্লেখ্য, শনিবার ডোমালপেন্টার কাছে এসএলবিসি সুড়ঙ্গের একটি অংশ ভেঙে পড়ে।

এসএলবিসি সুড়ঙ্গের উদ্ধার অভিযান একটি কঠিন কাজ হয়ে উঠছে, কারণ টানেলটি এই মুহূর্তে জলে ভরা। উদ্ধারকাজ শুরু করার জন্য প্রথমে জল বের করতে হবে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। এনডিআরএফ-এর ডেপুটি কমান্ডার সুখেন্দু বলেছেন, "শনিবার রাত ১০টা নাগাদ আমরা পরিস্থিতি বিশ্লেষণ করতে সুড়ঙ্গের ভেতরে যাই। টানেলের ভিতরে ১৩ কিলোমিটার দূরত্বের মধ্যে, আমরা এই লোকোমোটিভে ১১ কিমি এবং বাকি ২ কিমি, আমরা কনভেয়র বেল্টে কভার করেছি। ধ্বংসাবশেষে ভরা একটি ২০০-মিটার প্যাচ রয়েছে। এই ধ্বংসাবশেষ পরিষ্কার না হওয়া পর্যন্ত আমরা আটকে পড়া শ্রমিকদের সঠিক অবস্থান খুঁজে বের করে তাদের উদ্ধার করতে পারব না। টানেলের ১১-১৩ কিলোমিটারের মধ্যে জল রয়েছে এবং যতক্ষণ না জল সরানো হচ্ছে, ধ্বংসাবশেষ পরিষ্কারের কাজ শুরু হবে না। গতকাল সন্ধ্যা ৭টার দিকে আমাদের প্রথম দল এখানে পৌঁছেছে। আটক শ্রমিকদের সঠিক অবস্থান এখনও নিশ্চিত হওয়া যায়নি।

You might also like!