Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Cooking

6 months ago

No-Cook Meal: গরমে হেলদি টিফিনের সহজ রেসিপি, নতুন স্বাদে বানান শসার স্যালাড

Healthy Cucumber Salad
Healthy Cucumber Salad

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: স্যালাড মানেই যে শুধু শসা, পেঁয়াজ আর টম্যাটোর মিশ্রণ—এই ধারণা এখন অনেকটাই পুরনো। সময়ের সঙ্গে বদলেছে খাবারের অভ্যাস, আর তার সঙ্গে তাল মিলিয়ে বাঙালি রান্নাঘরেও জায়গা করে নিয়েছে নানা রকমের অভিনব স্যালাড। বিশেষ করে স্বাস্থ্য সচেতনতার কারণে অনেকেই এখন তেলমশলাযুক্ত ভারী খাবারের বদলে হালকা ও পুষ্টিকর স্যালাডকেই বেছে নিচ্ছেন।

অফিসগামীদের কাছে টিফিনের বিষয়টি সবসময়ই একটু ঝামেলার। সকালের ব্যস্ততায় দীর্ঘ সময় নিয়ে রান্না করা অনেকের পক্ষেই সম্ভব হয় না। তাই এমন খাবারের চাহিদা বাড়ছে, যা অল্প সময়ে তৈরি করা যায়, আবার পুষ্টিগুণেও ভরপুর। তার ওপর গ্যাসের দাম বৃদ্ধির কারণে অনেকেই এখন ‘নো-কুক’ বা কম গ্যাসে তৈরি রেসিপির দিকেই ঝুঁকছেন।  এই পরিস্থিতিতে শসার স্যালাড হতে পারে একদম পারফেক্ট সমাধান। তবে একঘেয়ে ভাবে নয়, একটু নতুন টুইস্টে তৈরি করলে এই সাধারণ স্যালাডও হয়ে উঠতে পারে দারুণ সুস্বাদু। 


∆ চলুন জেনে নিই কয়েকটি স্যালাডের নমুনা:


* থাই ক্রাঞ্চি শসার স্যালাড- টক-ঝাল-মিষ্টি স্বাদের স্যালাড। গোল গোল করে কাটা শসা, লাল বা হলুদ বেল পেপার ভাজা চিনাবাদম ও খানিকটা ধনেপাতা নিয়ে নিন। আগে চিনাবাদাম ভেজে নিন। এর পর শসা, ক্যাপশিকাম গোল গোল করে কেটে নিন। তার উপরে ভাজা চিনাবাদাম, ধনেপাতাকুচি ছড়িয়ে দিন। ড্রেসিংয়ের জন্য লেবুর রস, মধু, সামান্য চিলি ফ্লেক্স ও সয়া সস ব্যবহার করতে পারেন।

* প্রোটিন সমৃদ্ধ গ্রিক স্যালাড- শসা কিউব করে কেটে নিতে হবে। সঙ্গে টম্যাটো, পেঁয়াজও কেটে নিন। কালো অলিভ থাকলে ভাল হয়। এই স্যালাড বানাতে পনির বা চিজ় নিতে পারেন। যাঁরা চিজ় খেতে চান না, তাঁরা পনির কিউব করে কেটে সামান্য মাখনে ভেজে নিতে পারেন। অথবা না ভেজেও ব্যবহার করতে পারেন। সব্জি কেটে নিয়ে উপরে অলিভ, ভাজা পনির ও সামান্য ধনেপাতাকুচি ছড়িয়ে দিন। এ বার ড্রেসিংয়ের পালা। সে জন্য অলিভ অয়েল, লেবর রস ও অরিগ্যানো ব্যবহার করতে পারেন। ড্রেসিং যাঁরা চান না, তাঁরা শুধু নুন, লেবুর রস ও গোলমরিচ ছড়িয়েও খেতে পারেন।

* শসা-দইয়ের ক্রিমি স্যালাড- শসা, টম্যাটো, ক্যাপসিকাম কেটে নিন। এর সঙ্গে গাজর ও বিনও মেশাতে পারেন। সব্জি হালকা ভাপিয়ে নেবেন। তার পর এতে গোল গোল করে কাটা শসা মিশিয়ে দইয়ের ড্রেসিং ঢেলে দিন। বাজারচলতি ড্রেসিংয়ের চেয়ে ঢের বেশি ভাল বাড়িতে তৈরি দইয়ের ড্রেসিং। প্যানে সামান্য তেল হরম করে তাতে সর্ষে ফোড়ন দিন। এ বার কারিপাতা, পেঁয়াজকচি, লঙ্কাকুচি দিয়ে নেড়ে নিয়ে তা ফেটানো দইয়ের সঙ্গে মিশিয়ে দিন। এই ড্রেসিং ঢেলে দিন সব্জি ও শসার উপরে। অনেক ক্ষণ পেট ভর্তি রাখবে এই স্যালাড, দই থাকার কারণে পেটের সমস্যাও কমবে।

* শসা ও পিনাট বাটার স্যালাড-  লম্বা ফালি করে কাটা শসার সঙ্গে স্প্রিং অনিয়ন মিশিয়ে নিন। ড্রেসিং হিসেবে ১ চামচ পিনাট বাটার, ১ চামচ ভিনিগার, সয়া সস ও গোলমরিচ মিশিয়ে ভাল করে ফেটিয়ে নিন। এই ড্রেসিং স্যালাডে মিশিয়ে দিন।

* শসা-ভুট্টার স্যালাড-  কুচনো শসা, সেদ্ধ করা মিষ্টি ভুট্টার দানা, পেঁয়াজকুচি, লঙ্কাকুচি মিশিয়ে নিন। স্যালাডে স্বাদ বদলের জন্য কাঠবাদাম, সূর্যমুখীর বীজও মেশাতে পারেন।

অল্প উপকরণে, কম সময়ে এবং প্রায় গ্যাস ছাড়াই তৈরি করা এই স্যালাড হতে পারে আপনার প্রতিদিনের স্বাস্থ্যকর অভ্যাসের অংশ। একটু নতুনভাবে ভাবলেই সাধারণ শসার স্যালাডও হয়ে উঠতে পারে সুস্বাদু, পুষ্টিকর এবং গরমের সেরা সঙ্গী।  

You might also like!