Breaking News
 
CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা Kulgam Encounter: ‘আল্লার সঙ্গে দেখা করতে যাচ্ছি’, শেষ ফোনে কী বলেছিল লতিফ? মসজিদের ভিতরেই কীভাবে চালাল অভিযান? TMC | শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য Buri Maa Bhog: কুপন নিয়ে প্রসাদ, বিকেল ৫টার পর বিনামূল্যে ভোগ! কৃষ্ণনগরের ‘বুড়িমা’ পুজোয় বিশেষ আয়োজন Australia India Relations: বাংলায় কি বিনিয়োগের পথে অস্ট্রেলিয়া? শমীকের সঙ্গে বৈঠক ফিলিপ গ্রিনের, শুরু রাজনৈতিক চর্চা Finance Department Guidelines: সরকারি নীতি নির্ধারণে আর বেসরকারি পরামর্শদাতা নয়! ‘নলেজ পার্টনার’ নিয়োগে নয়া নির্দেশিকা রাজ্যের

 

Thekua Recipe: ছটপুজোর প্রস্তুতি শুরু করুন খাস্তা ঠেকুয়া বানিয়ে, রইল ধাপে ধাপে রেসিপি!

Thekua (or Thekariis)
Thekua (or Thekariis)

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: কার্তিক মাসের শুক্লাপক্ষের ষষ্ঠীতে সূর্যদেবের আরাধনা করা হয়, যা সবার কাছে ছটপুজো নামে পরিচিত। এই পুজোর প্রধান প্রসাদ হলো ঠেকুয়া — সূর্যদেবকে নিবেদিত এক বিশেষ মিষ্টান্ন। বিশ্বাস করা হয়, ঠেকুয়া অর্পণ করলে সূর্যদেব সন্তুষ্ট হন। অঞ্চলভেদে একে খাজুরিয়া বা ঠিকারি নামেও ডাকা হয়। ছটপুজো আসন্ন, তাই এ বছর ঘরেই বানিয়ে ফেলতে পারেন খাস্তা ও সুস্বাদু ঠেকুয়া — খেতেও কিন্তু অসাধারণ!

উপকরণ: ৫০০ গ্রাম আটা ,আধ কাপ সুজি, ঘি ২ চা চামচ, সাদা তেল ২ কাপ, জল পরিমাণ মতো , চিনি ৩০০ গ্রাম, নারকেল কোরানো, মৌরি ১ চা চামচ, এলাচ গুঁড়ো।

পদ্ধতি: প্রথমে একটি বড় পাত্র মাঝারি আঁচে বসিয়ে তাতে ২ কাপ মতো জল দিন। জল একটু গরম হলে তাতে চিনি দিয়ে দিন। যতক্ষণ না চিনি গলে যাচ্ছে, গরম করতে থাকুন। চিনির রস তৈরি হয়ে গেলে তাতে এলাচ গুঁড়ো মিশিয়ে নিন। এ বার একটা বড় থালায় আটা, কোরানো নারকেল, মৌরি আর এলাচ গুঁড়ো সব কিছু ভাল করে মিশিয়ে তাতে ধীরে ধীরে চিনির রস দিন আর মাখতে থাকুন। মাথায় রাখতে হবে আটা যেন বেশি পাতলা না হয়। আটা মাখা হয়ে গেলে ছোট ছোট লেচি করে তা হাত দিয়ে চেপে আপনার পছন্দের যে কোনও আকৃতি দিন। এ বার কড়াইয়ে তেল ভাল করে গরম হয়ে এলে হালকা আঁচে ঠেকুয়াগুলি দিয়ে একদম খয়েরি করে ভেজে তুলে নিন। ঠান্ডা হলে সাজিয়ে ফেলুন পুজোর থালায়। নিবেদন করুন সূর্যদেবকে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…