Breaking News
 
West Bengal Assembly Election:মনোনয়ন জমা দিয়ে ‘তদন্ত’ ও ‘বিচার’ দাবি মমতার! সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারিতে নতুন চাপে নির্বাচন কমিশন? West Bengal Assembly Election:ভবানীপুরের ঘরের মেয়ে না কি বাংলার নেত্রী? মনোনয়ন পেশের পর ‘মিনি ইন্ডিয়া’ বার্তায় চমক মমতার Mamata Banerjee: আলিপুরে মমতার মেগা-শো! মনোনয়ন পেশের দিনেও পায়ে হেঁটে মিছিল, বিরোধীদের কড়া টক্কর সুপ্রিমোর SIR in Bengal: মতুয়া ভোটে থাবা! নিউটাউনে হাজার হাজার নাম কর্তন, ‘লাইনেই জবাব দেব’— হুঁশিয়ারি শাহের সেই নবীনের West Bengal Elections 2026: নন্দীগ্রাম কাণ্ডে দিল্লির হস্তক্ষেপ দাবি! সিইও-র শাস্তির দাবিতে কমিশনের দোরগোড়ায় তৃণমূল নেতৃত্ব Dilip Ghosh:‘ফটোশুট করে ভোট পাওয়া যাবে না’, খড়গপুরের সভায় নাম না করে কাকে তোপ দাগলেন দিলীপ ঘোষ?

 

Cooking

3 years ago

Recipe: আজ রইলো জাপানি স্বাদের 'ওয়াসাবি প্রনস' রান্না রেসিপি

Wasabi Prawns
Wasabi Prawns

 

  দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ 'ওয়াসাবি' এক ধরনের জলজ উদ্ভিদ। যা মূলত জাপানের ছোট ছোট নদীতে জন্ম নেয়। ৪/৫ সেন্টিমিটার লম্বা হয়। গাঢ় সবুজ রঙের এই গাছের ভেষজ গুন অসাধারণ। ওদের দেশে বহু রান্নায় এই গাছের জুস ব্যবহার করা হয়। তবে জাপান এই ওয়াসাবি এখন প্রচুর এক্সপোর্ট করে। ওই পাতার ডাস্ট জলে গুলে কোলকাতাতেও বিভিন্ন হোটেলে রান্নায় দেওয়া হয়।

  উপকরণ -

 *৫ টি বড়ো আকারের চিংড়িমাছ

*১০০ গ্রাম মেয়োনিজ়

*১০ গ্রাম কনডেন্সড মিল্ক

*১৫ গ্রাম ওয়াসাবি

*২০ গ্রাম কুচনো পেঁয়াজ

*১০ গ্রাম পার্সলেকুচি

*১০ গ্রাম আলুর স্টার্চ

*প্রয়োজনমতো তেল

  প্রণালী -

প্রথম পর্ব - সামান্য নুন, চিংড়ি মাছ আর আলুর স্টার্চটা একসঙ্গে মেখে নিন।তেল ছাড়া বাকি সব উপকরণ একসঙ্গে মিশিয়ে সসের মতো তৈরি করে সরিয়ে রাখুন।

দ্বিতীয় পর্ব -কড়ায় তেল গরম করে নিন, তার মধ্যে চিংড়ি দিয়ে ভেজে নিন।

 তৃতীয় পর্ব - এবার চিংড়িগুলি থেকে তেল ঝরিয়ে নুন ও ওয়াসাবি সসের মিশ্রণে খানিকক্ষণের জন্য ডুবিয়ে রাখুন।

  চতুর্থ পর্ব - গরম থাকতে থাকতেই প্লেটে সাজিয়ে পরিবেশন করুন। যদি খেতে দেরি হয় তাহলে আরেকবার সামান্য গরম করে পরিবেশন করুন।

You might also like!