Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Cooking

7 months ago

Valentine Special: এক চুমুকেই প্রেম— আজকের প্রতিবেদনে রইল ভ্যালেন্টাইনস ডে স্পেশাল রোজ টি রেসিপি

Valentine Special Rose Tea
Valentine Special Rose Tea

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ভালোবাসা প্রকাশের কথা এলেই প্রথমেই মনে পড়ে গোলাপের কথা। কিন্তু ভ্যালেন্টাইন সপ্তাহে এই ফুলের বাড়তি চাহিদার সঙ্গে সঙ্গে আকাশছোঁয়া দাম অনেককেই চিন্তায় ফেলে। তাই এবার প্রেম নিবেদনের চিরাচরিত পথ ছেড়ে একটু অন্যরকম ভাবনা। গোলাপ দিয়েই বানিয়ে ফেলুন সুগন্ধি চা— যা আপনার ভ্যালেন্টাইনের মন জিতবে প্রথম চুমুকেই।

ভ্যালেন্টাইনস ডে-র সকাল শুরু হোক এক কাপ উষ্ণ গোলাপ চা দিয়ে। শুধু স্বাদেই নয়, এই চা যেমন মন ভালো করে, তেমনই শরীরের পক্ষেও উপকারী। গোলাপে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট মানসিক চাপ কমাতে সাহায্য করে এবং মনকে রাখে ফুরফুরে। তাই প্রিয় মানুষের জন্য এর থেকে ভালো সারপ্রাইজ আর কী হতে পারে!


* রোজ মিল্ক টি:

উপকরণ- এই চা তৈরির জন্য প্রথমে রোজ সিরাপ বানাতে হবে। কী লাগবে? ১ কাপ – জল, ১ কাপ – চিনি, শুকনো গোলাপের পাপড়ি- ১ কাপ, শুকনো জবাফুলের পাপড়ি- ২টো (রঙের জন্য), ১ কাপ- দুধ, চিনি, চা পাতা/ টি ব্যাগ।

প্রণালী-  প্রথমে জল, চিনি, শুকনো গোলাপের পাপড়ি ফুটিয়ে রোজ সিরাপ তৈরি করুন। বাজার থেকে কেনা রোজ সিরাপও ব্যবহার করতে পারেন। এবার হচ্ছে আসল খেলা! একটা পাত্রে দুধ ফুটিয়ে চা পাতা বা টি ব্যাগ দিয়ে চা বানান। তৈরি হয়ে গেলে তার সঙ্গে রোজ সিরাপ মিশিয়ে নিন।


* মশলা গোলাপ চা:

উপকরণ- দারচিনি, লবঙ্গ, মৌরি, আদা, দুধ, চিনি, চা পাতা বা টিব্যাগ, দারচিনিগুঁড়ো।

প্রণালী- দারচিনি, লবঙ্গ, মৌরি, আদা সব একসঙ্গে পেস্ট করুন। এবার পাত্রে জল নিয়ে ফুটতে দিন। ফুটে এলে মশলার মিশ্রণ ওই জলে দিন। এবার এতে চিনি আর অল্প পরিমাণে চা পাতা বা টি ব্যাগ দিন। এবার গোলাপের পাপড়ি দিয়ে আরও ২-৩ মিনিট ফোটান। সব হয়ে গেলে দারচিনিগুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার একটা আলাদা পাত্রে দুধ গরম ফোটান, এতে গোলাপ ও মশলার মিশ্রণে ফোটা জলটা দিয়ে দিন। তৈরি মশলা গোলাপ চা। শেষপাতে ছেঁকে নিয়ে পরিবেশন করুন।


* লিকার গোলাপ চা:

উপকরণ- গোলাপ ফুলের পাপড়ি ১০-১২টি, মধু ১ টেবিল চামচ, জল দেড় কাপ, চা পাতা আধ চা-চামচ।

প্রণালী- জল ফুটিয়ে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে দিন। তিন-চার মিনিট ঢেকে রাখতে হবে। ঢাকনি খুলে চা পাতা দিয়ে দিন। অল্প কিছুক্ষণ রেখে ছাঁকনিতে ছেঁকে কাপে ঢেলে মধু মিশিয়ে পরিবেশন করুন। চাইলে এটা কোল্ড হিসেবেও খেতে পারেন, সেক্ষেত্রে এক কিউব বরফ দেবেন। আর হ্যাঁ, ভালোবাসার মানুষকে যখন সকালের প্রথম চা দিচ্ছেন, তখন সঙ্গে একটা গোলাপ রাখতে ভুলবেন না।

এই রকমারি চা শুধু উপহার নয়, বরং ভালোবাসার যত্নশীল প্রকাশ। ভ্যালেন্টাইনস ডে-র সাতসকালে নিজের হাতে বানানো এক কাপ গোলাপ চা দিয়েই সঙ্গীকে জানান— এই দিনে শুধু উপহার নয়, অনুভূতিও সমান গুরুত্বপূর্ণ।

You might also like!