Breaking News
 
Seva Jyoti Sankalp Yatra: ঝাবুয়ায় সেবা জ্যোতি সংকল্প যাত্রা, বুধবার ভার্চুয়ালি বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী Puja Parikrama 2026 Details: সপ্তমী থেকে পরিবহণ দফতরের পুজো পরিক্রমার স্পেশাল পরিষেবা, কোথায় ঘুরবেন, টিকিট কত, জানুন একনজরে Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান

 

Cooking

3 years ago

Ilish Lej Varta : ইলিশ তো খেয়েছেন ইলিশের লেজ ভর্তা খেয়েছেন কী? জেনে নিন কীভাবে বানাবেন এই রেসিপি

Ilish Lej Varta (Collected)
Ilish Lej Varta (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বঙ্গে এখন ভরফুর বর্ষার মরসুম, আর বর্ষা মানেই বাঙালির হেঁসেলে ইলিশের সোদা গন্ধ আর তার রকমারি পদ। এই মরসুমে ছুটির দিন মানেই খাবার টেবিলের পাশের  জানলা দিয়ে বর্ষার আমেজ নিতে নিতে ইলিশের পিসে কামড় দেওয়া।ইলিশের নানা পদের আনন্দ নিয়েচি আমরা , তবে আজকাল ফিউসনের জামানায় ইলিশের পদেও এসেছে ফিউসন টাচ। তবে সাবেকি রেসিপির ব্যপারটা কিন্তু একেবারেই আলাদা তার কৌলিন্য যুগের পর যুগ এমনই বিদ্যমান থাকবে। 

আজ আপ্নাদের সাথে তেমনই এক সাবেকি ইলিশের পদ-র  ইলিশের লেজ ভর্তা ভাগ করে নেব। রইল এই রেসিপির উপকরন ও রন্ধন প্রনালী।   

উপকরনঃ 

ইলিশ মাছের লেজ- ২টি (বড় সাইজের)

পেঁয়াজ কুচি -২টি

হলুদ ও মরিচ গুঁড়া-১/২ চা চামচ করে

সয়াবিন তেল- পরিমাণমতো (ভাজার জন্য)

শুকনা লঙ্কা- ৪/৫টা 

 ধনেপাতা কুচি- ১ টেবিল চামচ 

লেবুর রস-১ টেবিল চামচ

সরষের তেল -১ চা চামচ  

নুন-স্বাদ মতো 

প্রনালীঃ

প্রথমে ইলিশ মাছের লেজ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে লবণ, হলুদ ও লঙ্কার গুঁড়া দিয়ে মেখে ফ্রাইপ্যানে সয়াবিন তেল দিয়ে ভালো করে ভেজে নিন। এবার এই ভাজা লেজ ঠান্ডা করে কাঁটা গুলো বেছে নিন। মাছ ভাজার তেলে শুকনো লঙ্কা গুলো ভেজে নিন। এরপর এর সঙ্গে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, ভাজা শুকনো লঙ্কা, সামান্য নুন দিয়ে দিন। এরপর হাত দিয়ে সমস্ত উপকরন ভালো ভাবে মিশিইয়ে নিয়ে সঙ্গে সামান্য মাছ ভাজার তেল দিয়ে মিশিয়ে নিন। এবার সরষের তেল আর লেবুর রস মিশিয়ে নিন। তৈরী ইলিশের লেজ ভর্তা। গরম ভাতের সাথে লেবু ও কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করুন এই পদ। 

You might also like!