Breaking News
 
Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের Surya Kant insult: এজলাসেই প্রধান বিচারপতিকে ‘অযোগ্য’ আক্রমণ! বিতর্কিত আইনজীবীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের SFI-ABVP Clash: বাম বনাম এবিভিপি, বইপাড়ায় ধুন্ধুমার! বিমান বসুকে লক্ষ্য করে স্লোগান, পালটা জবাব প্রবীণ নেতার CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা

 

Cuban Mutton Curry:'কিউবান মটন কারি' - মাঠের রান্না কিন্তু স্বাদে অপূর্ব! ঘরোয়া রেসিপি দিয়ে কিভাবে বানাবেন?

Cuban Mutton Curry (Symbolic Picture)
Cuban Mutton Curry (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- কিউবা মূলত কৃষি-ভিত্তিক দেশ। এখানে প্রচুর 'আখ' উৎপাদন হয়। কৃষি-শিল্পীরা সাধারণত সকালে প্রাতরাশ সেরে মাঠে চলে আসেন। সারাদিন মাঠে কাজ করে আখ খামারে পাঠিয়ে সন্ধ্যায় বাড়ি ফেরা। ওদের পরিবারের মহিলারা ঘরের কাজ সেরে মাঠেই এসে রান্না করে আর সবাই মিলে একসাথে খায়।

উপকরণ - মাটন-  ১ কেজি,  আলু - হাফ কেজি, বেবী কর্ন (অল্প) ,টমেটো ২৫০ গ্রাম, ক্যাপ্সিকাম ১টা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা,পুদিনা পাতা,পাতিলেবু, আদা বাটা, দুই টেবিল চামচ, রসুন বাটা, ১ টেবিল চামচ, লঙ্কা গুড়া,ও গুঁড়ো হলুদ, তেল, নুন (পরিমান মত) ,চিনি।

প্রণালী - মাংসের টুকরো ভালো করে ধুয়ে লেবুর রস,আদা বাটা,রসুন বাটা,গুঁড়ো লঙ্কা,গুঁড়ো হলুদ, মিশিয়ে কিছু সময় রেখে দিতে হবে।এবার পাত্রে তেল দিয়ে তেল গরম হলে মশলা মাখানো মাংসের টুকরোগুলো সাজিয়ে  দিন। পাত্রের মুখ ঢেকে ৫/৬ মিনিট রান্না হওয়ার পরে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে বেবিকর্ন ও হাফ করে কাটা টমেটো,কাঁচা লঙ্কা,পেয়াঁজ কুচি, সাজিয়ে আবার ঢেকে দিন। অল্প আগুনে মিনিট ৮/ ৯ রান্না হওয়ার পরে ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করে আঁটি বাঁধা ধনেপাতা ও পুদিনা পাতা,ক্যাপসিকাম কুচি ছড়িয়ে দিয়ে উপরে আলুর টুকরো দিয়ে ২ কাপ জল দিয়ে ঢেকে দিন। অন্তত ১৫ মিনিট রান্না হওয়ার পরে মুখ খুলে টমেটোর টুকরো,পুদিনা পাতা ও ধনেপাতার আঁটি তুলে ফেলে দিন। শেষে অল্প নুন,চিনি দিয়ে আরো ১০ মিনিট রান্না হতে দিন। সাধানত এই রান্না, মাটির হাঁড়িতে ও কাঠের আগুনে করা হয়। তবে এখন অবশ্যই গ্যাসের আগুনে ও মেটাল পাত্রে করা হয়। এবার নামিয়ে রুটির সাথে পরিবেশন করুন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…