Breaking News
 
Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের Surya Kant insult: এজলাসেই প্রধান বিচারপতিকে ‘অযোগ্য’ আক্রমণ! বিতর্কিত আইনজীবীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের SFI-ABVP Clash: বাম বনাম এবিভিপি, বইপাড়ায় ধুন্ধুমার! বিমান বসুকে লক্ষ্য করে স্লোগান, পালটা জবাব প্রবীণ নেতার CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা

 

Food Recipes: ইলিশের অভিনব 'ডিম-ভুনা' - দুই বঙ্গের রেসিপি, গন্ধেই আসবে জিভে জল!

Food Recipes
Food Recipes

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- এবার ঝাঁকে ঝাঁকে ইলিশ ঢোকা শুরু করবে গঙ্গা, পদ্মা, রূপনারায়ণে।বাজার ভরে উঠবে ডিম ভরা ইলিশে। আর পেতে ইলিশ মানেই বাঙালির রসনার তৃপ্ত। ইলিশ মাছ যেমন খেতে সুস্বাদু তেমনই ইলিশ মাছের ডিমও অনেক সুস্বাদু। মাছের সঙ্গে রান্না তো অনেক খেলেন। আবার না হয় ইলিশ মাছের ডিম আলাদা করে রান্না করে খেয়ে দেখুন। এটি খেতে অনেক সুস্বাদু। তাই আজ আমাদের নতুন রেসিপি 'ইলিশ মাছের 'ডিম ভুনা'।

উপকরণ -  ইলিশ মাছের ডিম ২৫০ গ্রাম,  পেঁয়াজ কুচি আধা কাপ, আদা বাটা ও রসুন বাটা আধা চা চামচ করে , গুঁড়া জিরে এক চা চামচ, জিরা বাটা আধা চা চামচ, আস্ত জিরা আধা চা চামচ,ধনিয়া গুঁড়া আধা চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, সর্ষের তেল আধা কাপ, কাঁচা লঙ্কা তিন থেকে চারটি,  নুন স্বাদ মতো।

প্রণালী - প্রথমে প্যানে তেল গরম করুন। জিরা ফোঁড়ন দিন। এবার পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদমি করে ভেজে নিন। আধা কাপের মতো জল দিন যাতে পেঁয়াজ পুড়ে না যায়। এরপর, নুন সহ একে-একে সব মশলা দিয়ে কষাতে থাকুন। মশলা থেকে তেল ভাসবে। এবার মাছের ডিমগুলো দিয়ে নাড়াচাড়া করুন। এখন কাঁচালঙ্কা ও আবার আধা কাপ জল দিয়ে কিছুক্ষণ গরম করুন। ঝোল কমে এলে নামিয়ে পরিবেশন করুন। ব্যাস হয়ে গেল সুস্বাদু ইলিশের ডিম ভুনা।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…