Breaking News
 
Rahul Gandhi : ‘ভয় পাবেন না, মঞ্চ ও জায়গা আপনিই বেছে নিন’, মোদিকে ফের প্রকাশ্য বিতর্কে চ্যালেঞ্জ রাহুল গান্ধীর Agniveer: অগ্নিবীরদের মেয়াদ ও বেতন বৃদ্ধি? সেনা সর্বাধিনায়কের ঘোষণায় নতুন চর্চা Chhath Puja 2026: ‘হিন্দুদের উৎসবে রাজনীতি নয়’, রবীন্দ্র ও সুভাষ সরোবরে ছটের অনুমতি ঘোষণা অগ্নিমিত্রার CM Suvendu Adhikari: চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর! পঞ্চায়েতে ৭,১৯০ নিয়োগ, নতুন ভবন নিউটাউনে US Midterm Elections Results 2026: নির্বাচনে ভরাডুবির আশঙ্কা, তবু আত্মবিশ্বাসী ট্রাম্প! বললেন, ‘ইজরায়েলের প্রধানমন্ত্রী হতে পারি’ SC On Tulu Mondal Case: কলকাতায় ফিরতেই হবে টুলুকে, ৭ ডিসেম্বর পর্যন্ত শাস্তিমূলক পদক্ষেপে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্টের

 

Nirmala Sitharaman:দুদিনের সফরে অরুণাচল প্রদেশে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন

Nirmala Sitharaman
Nirmala Sitharaman

 

ইটানগর, ৩০ সেপ্টেম্বর  : দুদিনের সফরসূচি নিয়ে অরুণাচল প্রদেশে পৌঁছেছেন কেন্দ্রীয় অর্থ এবং ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারমন। অরুণাচল প্রদেশের মূল অবকাঠামো এবং সংযোগ সংক্ৰান্ত প্রকল্পগুলি পর্যালোচনা ও প্রচারের লক্ষ্যে দুদিনের সফরে আজ সোমবার বিকালের দিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ইটানগরের ডনি পোলো বিমানবন্দরে অবতরণ করেছেন। বিমানবন্দরে কেন্দ্রীয় মন্ত্রীকে উষ্ণ স্বাগত জানান উপমুখ্যমন্ত্রী চৌনা মেইন এবং স্বাস্থ্যমন্ত্রী বিউরাম ওয়াহগে।

আজ রাতে শক্তি এবং সংযোগের অগ্রগতি সহ রাজ্যে বিভিন্ন উচ্চাভিলাষী উদ্যোগের সফল বাস্তবায়ন নিয়ে আলোচনা করতে সরকারি আধিকারিক এবং অংশীদারদের সঙ্গে বৈঠক করবেন নির্মলা সীতারমন।

আগামীকাল (১ অক্টোবর) ডিকে কনভেনশন হল-এ ক্রেডিট আউটরিচ প্রোগ্রামে যোগ দেবেন কেন্দ্রীয় অর্থ এবং ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারমন। তারপর তিনি নামসাইয়ে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (এসবিআই)-র আঞ্চলিক ব্যবসায়িক কার্যালয়ের উদ্বোধন এবং আরও আউটরিচ উদ্যোগ পরিদর্শন করবেন।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…