Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

Festival and celebrations

1 year ago

Durga Puja 2024: যৌনপল্লি থেকে আজ সাংস্কৃতিক অনুষ্ঠানে, মায়ের আবাহনে মাতবে উদ্ধার হওয়া মহিলারা!

Durga Puja
Durga Puja

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- সময়ের খেলায় আর্থিক চাপে এক সময় হতে হয়েছিল যৌনপল্লির বাসিন্দা। সেখান থেকে উদ্ধার হওয়ার পর এই মুহূর্তে সকলেই আছেন কেন্দ্রীয় সরকারের পরিচালনাধীন স্বেচ্ছাসেবী সংস্থা আনন্দ কেন্দ্রে। পুজোয় এই উদ্ধার হওয়া মহিলারাই পরিবেশন করবেন সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজারহাটের ড্রিম অ্যাপার্টমেন্ট নামে একটি আবাসনে।

জানা গিয়েছে, উদ্ধার হওয়া এই মহিলাদের বয়স ২০ থেকে ৩৫-এর মধ্যে। এঁদের মধ্যে যেমন এরাজ্যের বাসিন্দারা আছেন তেমনি বাংলাদেশেরও কয়েকজন মহিলা আছেন বলে জানা গিয়েছে। যাদেরকে চাকরি বা বিয়ের টোপ দিয়ে দুষ্কৃতীরা পাচার করে দিয়েছিল ভারতের বিভিন্ন যৌনপল্লিতে। কোথাও অভিযোগ পেয়ে আবার কোথাও সূত্র মারফত খবর পেয়ে পুলিশ উদ্ধার করেছে এই ৫৫ জন মহিলাকে।‌ আপাতত সকলেই আছেন ওই আনন্দ কেন্দ্রে। 

আবাসনের দুই সচিব প্রবাল অভয়া এবং অরুন্ধতী ব্যানার্জি বলেন, 'আমরা অনেকদিন ধরেই ভাবছিলাম এঁদের সঙ্গে পুজোর আনন্দ ভাগ করে নিতে। যেটা এতদিন পর্যন্ত সম্ভব হয়নি। এবার হচ্ছে। তবে এঁদের নিরাপত্তার খাতিরে আমরা এঁদের পরিচয় প্রকাশ করব না।' 

You might also like!