Breaking News
 
SFI-ABVP Clash: বাম বনাম এবিভিপি, বইপাড়ায় ধুন্ধুমার! বিমান বসুকে লক্ষ্য করে স্লোগান, পালটা জবাব প্রবীণ নেতার CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা Kulgam Encounter: ‘আল্লার সঙ্গে দেখা করতে যাচ্ছি’, শেষ ফোনে কী বলেছিল লতিফ? মসজিদের ভিতরেই কীভাবে চালাল অভিযান? TMC | শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য Buri Maa Bhog: কুপন নিয়ে প্রসাদ, বিকেল ৫টার পর বিনামূল্যে ভোগ! কৃষ্ণনগরের ‘বুড়িমা’ পুজোয় বিশেষ আয়োজন Australia India Relations: বাংলায় কি বিনিয়োগের পথে অস্ট্রেলিয়া? শমীকের সঙ্গে বৈঠক ফিলিপ গ্রিনের, শুরু রাজনৈতিক চর্চা

 

Gulabjamun Recipe: উৎসবে অতিথি আপ্যায়ন? বাড়িতেই সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলুন গোলাপজামুন!

Gulab jamun
Gulab jamun

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বারো মাসে তেরো পার্বণ বাঙালির ঘরে উৎসব সবসময় লেগেই থাকে—কখনও বিয়ে, কখনও জন্মদিন, আর সামনে তো আসছে দুর্গাপুজোর অতিথি সমাগম। আর মিষ্টির পাতে গোলাপ জামুন! যাকে বলে সবার প্রিয়, কমবেশি সকলেরই পছন্দের তালিকায় রয়েছে এই মিষ্টি। তবে নিজের হাতে ঘরোয়া পদ্ধতিতে তৈরি গোলাপ জামুন খেতেও হয় সুস্বাদু আর আগত অতিথিদের খুশি করার জন্যও সেরা। তাহলে জেনে নিন এই মিষ্টি বানানোর রেসিপি।

১. প্রথমে ময়ান দিয়ে ময়দা তৈরি করুন: ২ কাপ ময়দার সঙ্গে দিন ১ চামচ ঘি। ভাল করে মিশিয়ে নিন। এরপর উষ্ণ জল দিয়ে মাখুন, নরম ময়দার ডো তৈরি করুন।

২. আলু-ছানা মিশ্রণ তৈরি: সেদ্ধ রাঙা আলু (২ কাপ), ছানা (২ কাপ), ১/২ চা চামচ বেকিং পাউডার, ১/২ কাপ সুজি—সব একসঙ্গে মেশান। ইচ্ছে হলে এক চিমটি কেশরী রংও দিন।

৩. ভালো করে ঠেসে মেখে নিন: ময়দার সঙ্গে এই আলু-ছানা মিশ্রণটি একত্র করে ভালো করে ঠেসে মেখে নিন। যতটা সম্ভব মসৃণ ও lump-free রাখুন।

৪. গোল করে গড়ুন লেচি: মিশ্রণ থেকে ছোট ছোট লেচি তৈরি করে নিন। খেয়াল রাখবেন, ফাটল যেন না থাকে।

৫. ঘি দিয়ে ভাজুন: এক কড়াইতে দিন ২ কাপ ঘি। ঘি গরম হলে মাঝারি আঁচে গোল লেচিগুলি দিয়ে দিন। লালচে করে ভেজে তুলুন।

৬. তৈরি করুন সুগন্ধি চিনি সিরা: ৪ কাপ চিনি, ২ কাপ জল, ৩–৪টি এলাচ, ২–৩ টুকরো দারুচিনি একসঙ্গে ফোটান। ঘন হয়ে এলে নামিয়ে নিন।

৭. গোলাপজামুন চুবিয়ে রাখুন: ভাজা গোলাপজামুনগুলো গরম গরম সিরায় চুবিয়ে রাখুন কমপক্ষে ১ ঘণ্টা, যেন রসে টইটম্বুর হয়।

৮. পরিবেশন করুন গরম গরম: সাদা প্লেট বা মাটির বাটিতে পরিবেশন করুন রাঙা আলুর তৈরি গরম গরম গোলাপজামুন। অতিথি খুশ, আপনি প্রশংসায় ভাসবেন!

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…