Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Cooking

6 months ago

Broccoli Desi Recipe: বিদেশি সব্জি ব্রকোলি, কিন্তু রান্না হোক দেশি স্বাদে—পুষ্টিও থাকবে, স্বাদও বাড়বে

Broccoli Desi Recipe
Broccoli Desi Recipe

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ব্রকোলির নাম শুনলেই অনেকের মনে ভেসে ওঠে ক্রিমি পাস্তা, চিজি স্যুপ বা হালকা স্যালাডের ছবি। সাধারণভাবে এই সব্জিটিকে বিদেশি খাবারের সঙ্গেই বেশি জড়িয়ে দেখা হয়। তাই অনেকেই মনে করেন ব্রকোলি রান্না করতে গেলে চাই বিশেষ রেসিপি বা পশ্চিমি ধাঁচের পদ। কিন্তু সব সময় কি আর বিদেশি কায়দার রান্না মন ভরায়? অনেকেই আবার জটিল রেসিপি বা ওভেনে বানানো খাবার তৈরিতে স্বচ্ছন্দ নন। অথচ স্বাস্থ্য সচেতনতার কারণে ডায়েটে ব্রকোলি রাখতে চান। চিন্তার কিছু নেই। একটু কৌশল জানলেই এই বিদেশি সব্জিকে দেশি স্বাদেই সহজে রান্না করা যায়।


১। ব্রকোলি-আলু ভাজা:  আলু-ফুলকপি ভাজার বদলে বানিয়ে নিতে পারেন আলু-ব্রকোলি ভাজা। ফুলকপির বদলে ব্রকোলি যোগ করতে পারেন রান্নায়। মশলা দিয়ে ধীরে ধীরে রান্না করলে এটি রুটি বা ভাতের সঙ্গে দারুণ লাগে।

২। ব্রকোলির পকোড়া:  পকোড়ার প্রচলিত কায়দায় বানাবেন না। তাতে বেশি তেল ও বেসনের প্রয়োজন পড়বে। এ ক্ষেত্রে ব্রকোলির টুকরোগুলি বেসন ও মশলার সঙ্গে মেখে কিছু ক্ষণ রেখে দিতে হবে। তার পর কড়াইয়ে অল্প তেলে হালকা ভেজে নিলে সুস্বাদু এই পদ তৈরি হয়ে যাবে। গরম গরম পরিবেশন করলে ভাল লাগবে চা-কফির সঙ্গে।

৩। ব্রকোলির থেপলা:  আটা, কুচোনো ব্রকোলি, মেথি পাতা কুচি, হলুদ, লঙ্কাগুঁড়ো ও জোয়ান মিশিয়ে ব্যাটার তৈরি করা হয়। তার পর তাওয়ায় ঘি বা তেলে সেঁকে নিলেই ফাইবার সমৃদ্ধ থেপলা প্রস্তুত। আচার বা দইয়ের সঙ্গে খেতে বেশ লাগে।

৪। ব্রকোলি টিক্কি:  ব্রকোলি হালকা সেদ্ধ করে, তার সঙ্গে মিষ্টি আলু মেখে, সুজি ও সয়াগুঁড়ো দিয়ে গোল গোল বল বানিয়ে নিন। তাওয়ায় সেঁকে নিলেই টিক্কি তৈরি হয়ে যাবে। নরম ও সুস্বাদু এই পদ সান্ধ্য খাওয়াদাওয়ার জন্য দুর্দান্ত। এমনকি নৈশভোজেও রাখা যায়।

৫। সর্ষে পোস্ত ব্রকোলি:  ভাতের সঙ্গে মেখে খাওয়ার জন্য সর্ষে পোস্তর রেসিপি মেনে ব্রকোলি রাঁধা যায়। ব্রকোলি ভেজে তার মধ্যে সর্ষেবাটা ও পোস্তবাটা দিয়ে দিলেই ঝাল ঝাল মাখা একটি তরকারি তৈরি হয়ে যাবে। ভাত ছাড়া রুটি-পরোটা দিয়েও ভাল লাগবে খেতে।

অর্থাৎ বিদেশি সব্জি মানেই যে বিদেশি রান্না—এ ধারণা ভাঙতেই পারে ব্রকোলি। দেশি মশলার ছোঁয়ায় এই সব্জি হয়ে উঠতে পারে পুষ্টিকর ও সুস্বাদু দৈনন্দিন খাবারের অংশ। 

You might also like!