Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Cooking

6 months ago

Tasty Twist: একঘেয়ে বেগুনের রান্নায় টুইস্ট! ঘরেই বানান সুস্বাদু ধনিয়া বেগুন

Dhania Baingan
Dhania Baingan

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ডাল-ভাতের সঙ্গে গরম গরম বেগুন ভাজা—এই সহজ পদেই অনেকের খাওয়ার আনন্দ দ্বিগুণ হয়ে যায়। আবার বিকেলের জলখাবারে মুড়ি আর বেগুনি হলে তো কথাই নেই! বাঙালির রান্নাঘরে বেগুন একেবারে অপরিহার্য উপাদান। নিরামিষ তরকারি হোক বা মাছের ঝোল—বেগুনের উপস্থিতি স্বাদে এনে দেয় আলাদা মাত্রা।

তবে এত জনপ্রিয় সবজি হওয়া সত্ত্বেও, বেগুন দিয়ে বেশিরভাগ সময় একই ধরনের রান্নাই ঘুরেফিরে হয়। অনেকেই ভাবেন, বেগুন দিয়ে নতুনত্ব আনা কঠিন। কিন্তু একটু ভিন্নভাবে ভাবলেই এই সাধারণ সবজি দিয়েই তৈরি করা যায় দারুণ স্বাদের অভিনব পদ। তেমনই একটি সহজ অথচ লোভনীয় রেসিপি হল ‘ধনিয়া বেগুন’।


∆ উপকরণ:

১টি বেগুন

১ কাপ ধনেপাতাকুচি

৮-১০টি রসুনের কোয়া

৩-৪টি কাঁচালঙ্কা

আধ কাপ টম্যাটোকুচি

আধ চা চামচ কালোজিরে

১টি শুকনোলঙ্কা

১ চা চামচ শুকনোলঙ্কার গুঁড়ো

১ টেবিল চামচ হলুদগুঁড়ো

স্বাদমতো নুন, চিনি

পরিমাণ মতো সর্ষের তেল

∆ প্রণালী:  প্রথমে বেগুনটি গোল গোল করে কেটে নিন। এ বার নুন, চিনি, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে মিনিট দশেক রেখে দিন। একটি মিক্সিতে ধনেপাতা, কাঁচালঙ্কা, রসুন আর টম্যাটো ভাল করে বেটে নিন। এ বার কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে বেগুনগুলি লাল করে ভেজে তুলে রাখুন। সেই তেলেই কালোজিরে, শুকনোলঙ্কা ফোড়ন দিয়ে বেটে রাখা ধনেপাতার মিশ্রণ আর হলুদ দিয়ে কষিয়ে নিন। মশলা কষানো হয়ে গেলে অল্প গরম জল, নুন আর চিনি দিয়ে ঝোল ফুটতে দিন। এ বার কড়াইয়ে বেগুনগুলি সাজিয়ে ঢেকে দিন। মিনিট দুয়েক পর ঢাকা খুলে আলতো হাতে বেগুনগুলি উলটে দিন। এ বার উপর থেকে খানিকটা কাঁচা সর্ষের তেল আর ধনেপাতার কুচি ছড়িয়ে গ্যাস বন্ধ করে দিন। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ধনিয়া বেগুন। রোজকার রান্নায় একটু বদল আনতে চাইলে, এই রেসিপি হতে পারে আদর্শ পছন্দ। সহজ, দ্রুত এবং সুস্বাদু—সব মিলিয়ে একঘেয়ে মেনুতেই আনবে নতুন চমক!  


You might also like!