Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Cooking

5 months ago

Recipe Twist: চিংড়িতে নতুন স্বাদ, পাতে আসুক ‘চিংড়ি লঙ্কার দোলমা’—সহজে বানান ঘরেই

Patal Chingri Dolma Recipe
Patal Chingri Dolma Recipe

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রোজকার রান্নায় চিংড়ির মালাইকারি বা চচ্চড়ি অনেকেরই প্রিয় হলেও একঘেয়েমি কাটাতে চাই নতুন স্বাদ। সেই ভাবনা থেকেই এবার রান্নাঘরে জায়গা করে নিতে পারে একটু ভিন্ন ধাঁচের একটি পদ—চিংড়ি লঙ্কার দোলমা। বড় লঙ্কার ভেতরে মশলাদার চিংড়ির পুর ভরে তৈরি এই পদটি যেমন দেখতে আকর্ষণীয়, তেমনই খেতেও অনবদ্য। বৃষ্টিভেজা বিকেল কিংবা ছুটির দিনের দুপুরে স্টার্টার হিসেবে পরিবেশন করলে সহজেই মন জয় করবে এই রেসিপি।

∆ কী কী লাগবে?

দেড়শো গ্রাম চিংড়ি মাছের কিমা, আচারি বড় লঙ্কা, কর্নফ্লাওয়ার, সয়া সস, গোলমরিচ গুঁড়ো, কুচোনো পেঁয়াজপাতা, আদা-রসুন কুচি, ডিম ও বিস্কুটের গুঁড়ো।

∆ রেসিপি: 

প্রথমে বড় লঙ্কাগুলি মাঝখান থেকে চিরে ভেতরের দানা ও সাদা অংশ বের করে সাফ করে নিন। এবার একটি পাত্রে চিংড়ির কিমার সঙ্গে দু’চামচ কর্নফ্লাওয়ার, সয়া সস, গোলমরিচ গুঁড়ো, স্বাদমতো নুন, পেঁয়াজপাতা ও আদা-রসুন কুচি দিয়ে ঠাসিয়ে মেখে নিন। তৈরি হয়ে গেল দোলমার পুর।

এরপর লঙ্কার পেটে ঠাসা করে এই পুর ভরে দিন। বাড়তি মুচমুচে স্বাদ পেতে পুর ভরা লঙ্কাটি প্রথমে ফেটানো ডিমে ডুবিয়ে বিস্কুটের গুঁড়োয় ভালো করে মাখিয়ে নিন। কড়াইয়ে সামান্য তেল গরম করে ঢিমে আঁচে লঙ্কাগুলি ভাজতে থাকুন। মিনিট পাঁচেক পর যখন লঙ্কার গায়ে হালকা পোড়া দাগ ধরবে, তখন উল্টেপাল্টে নামিয়ে নিন।

∆ বিশেষ পরামর্শ: 

যাঁরা স্বাস্থ্য সচেতন, তাঁরা ডুবো তেলের বদলে শ্যালো ফ্রাই করুন। বিস্কুটের গুঁড়োর বদলে ওটসের গুঁড়ো ব্যবহার করলে এটি যেমন মুচমুচে হবে, তেমনই হবে পুষ্টিকর। ব্যস, বিকেলের জলখাবারে সস কিংবা কাসুন্দি দিয়ে গরম গরম পরিবেশন করুন 'চিংড়ি লঙ্কার দোলমা'। 

You might also like!