Breaking News
 
Puja Parikrama 2026 Details: সপ্তমী থেকে পরিবহণ দফতরের পুজো পরিক্রমার স্পেশাল পরিষেবা, কোথায় ঘুরবেন, টিকিট কত, জানুন একনজরে Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ

 

Business

3 years ago

PSU Banks NRE FD: বিনিয়োগে কোন ব্যাঙ্কে সবচেয়ে বেশি সুদ পাবেন? দেখে নিন

NRE FD Interest Rates
NRE FD Interest Rates

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভারতীয় নিজের এনআরই ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট ব্যবহার করে বিনিয়োগ করতে পারেন। এটিকে সাধারণভাবে টার্ম ডিপোজিট হিসাবে চিহ্নিত করা হয়। এই অ্যাকাউন্ট কোনও ব্যক্তি, NRI অথবা কোনও ভারতীয়ের নিকট আত্মীয়ের মাধ্যমে খোলা যেতে পারে। মনে রাখবেন, NRE FD থেকে প্রিন্সিপ্যাল এবং সুদ আপনি বর্তমানে যে দেশে বাস করছেন, সেখানে যে কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে সম্পূর্ণরূপে ফেরত পাঠানো যেতে পারে। প্রকৃতপক্ষে NRE FD রুপিতে ফান্ড ধরে রাখে। সেজন্য এক্সচেঞ্জ রেট ব্যবহার করতে হয়।

বর্তমানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ বরোদা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং কানাড়া ব্যাঙ্কের মতো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে NRE Fixed Deposit-এ বিনিয়োগ করা যায়। নিম্নে এই ব্যাঙ্কগুলিতে বিনিয়োগের সুদের হার উল্লেখ করা হল।

SBI NRE FD

এক থেকে দশ বছরের মেয়াদে এই ব্যাঙ্কে NRE FD-তে বিনিয়োগ করা যায়। দুই কোটি টাকার কম আমানতের জন্য বিনিয়োগের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে 6.50 থেকে 7.10 শতাংশ পর্যন্ত সুদের হার। 2023 সালের 15 ফেব্রুয়ারি থেকে এই ব্যাঙ্কে নতুন সুদের হার প্রযোজ্য হয়েছে। জানা গিয়েছে, এক বছর থেকে দুই বছরের কম সময়ের ক্ষেত্রে মিলবে 6.80 শতাংশ সুদ। 400 দিনের জন্য বিনিয়োগে পাওয়া যাবে 7.10 শতাংশ সুদের হার। দুই বছর থেকে তিন বছরের কম সময়ের মেয়াদে পাবেন 7 শতাংশ সুদ। তিন থেকে দশ বছরের জন্য পাওয়া যাবে 6.5 শতাংশ সুদ।

Bank of Baroda

এই ব্যাঙ্কে দুই কোটি টাকার কম আমানতে মিলছে 6.75 থেকে 7.25 শতাংশ সুদের হার। তবে বরোদা তিরঙ্গা প্লাস ডিপোজিট স্কিমে পাবেন 7.25 শতাংশ সুদ।

Canara Bank

এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে এক থেকে দশ বছরের কম সময়ের জন্য বিনিয়োগ করলে পাওয়া যাবে 6.8 থেকে 7.25 শতাংশ পর্যন্ত সুদের হার। 444 দিনের জন্য বিনিয়োগ করলে পাবেন সর্বোচ্চ সুদ। মনে রাখবেন, নন রেসিডেন্ট স্ট্যাটাস নিশ্চিতের পর এই ধরনের টার্ম ডিপোজিট স্বয়ংক্রিয়ভাবে পুনর্নবীকরণ হয়।

Punjab National Bank

এই ব্যাঙ্কে দুই কোটি টাকার নীচে এক থেকে দশ বছরের মেয়াদে বিনিয়োগ করতে পারেন। অনাবাসী ভারতীয়রা এই ব্যাঙ্কে বিনিয়োগ করলে পাবেন সর্বোচ্চ 7.25 শতাংশ সুদ।

Bank of India

এই ব্যাঙ্কে শেষবার 26 মে সুদের হার বদল করা হয়েছিল। অনাবাসী ভারতীয়দের টার্ম ডিপোজিটের ক্ষেত্রে এই ব্যাঙ্ক দিচ্ছে 6 থেকে 7 শতাংশ পর্যন্ত সুদের হার।

You might also like!