Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Business

2 years ago

Mukesh Ambani: ধনকুবের মুকেশের ঘরে ঢুকল আরও ২৯ হাজার কোটি টাকা! কোন পথে জানেন?

Mukesh Ambani (Symbolic Picture)
Mukesh Ambani (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- ভারতের ধনকুবেরদের তালিকায় প্রথম সারিতে জায়গা করে নিয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি। টাকার অভাব নেই তাঁর। সম্প্রতি ছোট ছেলের বিয়েতে ৫ হাজার কোটি টাকা খরচ করেছেন। স্ত্রী, দুই পুত্র ও পুত্রবধূ সহ সুখের সংসার তাঁর। তবে ছোট পুত্রব্ধু আসার পর যেন আরও বিপুল অর্থ লাভ হচ্ছে মুকেশ আম্বানির ভাগ্যে। 

গত এক সপ্তাহে শেয়ার বাজারে ব্যাপক উত্থান-পতন দেখা গেলেও একাধিক সংস্থার ঘরে তুলে ফেলেছে বড় লাভ। একইসঙ্গে দেশের শীর্ষ স্থানীয় ১০ কোম্পানির মধ্যে ৯ কোম্পানির মূলধনই বাড়তে দেখা গিয়েছে।

সবচেয়ে বেশি লাভবান হয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস) এবং হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড। রিলায়েন্স একা আয় করেছে ২৯,৬৩৪ কোটি টাকা। শুধুমাত্র HDFC ব্যাঙ্কের বাজার মূলধন কমেছে। ৪,৮৩৫.৩৪ কোটি টাকা কমে ১২,৩৮,৬০৬.১৯ কোটি টাকা হয়েছে।

মোট বাজার মূলধনের পরিপ্রেক্ষিতে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এই সপ্তাহেও দেশের সবচেয়ে মূল্যবান কোম্পানি হিসাবে উঠেছে। তালিকায় তারপরেই রয়েছে TCS, HDFC ব্যাঙ্ক, ভারতী এয়ারটেল, ICICI ব্যাঙ্ক, ইনফোসিস, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, LIC, হিন্দুস্তান ইউনিলিভার এবং ITC। দেশের শীর্ষ ১০টি কোম্পানির মধ্যে ৯টির মোট বাজার মূলধন গত সপ্তাহে ৯৫,৫২২.৮১ কোটি টাকা বেড়েছে। বর্তমানে দেশের সবচেয়ে দামি কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বাজার মূলধন গত সপ্তাহে মোট ২৯,৬৩৪.২৭ কোটি টাকা বেড়ে ২০,২৯,৭১০.৬৮ কোটি টাকা হয়েছে। টিসিএস কোম্পানির বাজার মূলধন ১৭,১৬৭.৮৩ কোটি টাকা বেড়ে হয়েছে ১৬,১৫,১১৪.২৭ কোটি টাকা। হিন্দুস্তান ইউনিলিভারের মূলধন ১৫,২২৫.৩৬ কোটি টাকা বেড়ে ৬,৬১,১৫১.৪৯ কোটি টাকা হয়েছে।

You might also like!