Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

Business

3 years ago

stock market:ধস শেয়ার বাজারে, পড়ল সূচক

stock market
stock market

 

মুম্বই  : সপ্তাহের তৃতীয়  দিনে ফের ধস শেয়ার বাজারে।  সকাল থেকেই পতনের মুখে পড়ে শেয়ার বাজারের সূচক, চেষ্টা করেও আর ঘুরে দাঁড়াতে পারেনি। শুক্রবারের তুলনায় ৩১৬.৩০ পয়েন্ট পড়ে ৬৫,৫১২.১০ পয়েন্টে শেষ করল সেনসেক্স। অন্য দিকে ১০৯.৫৫ পয়েন্ট নেমে ১৯,৫২৮.৭৫ পয়েন্টে থামল নিফটি।

 বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) সবচেয়ে বেশি লাভ করেছে ক্যাপিটাল গুড্‌স, কনজ়িউমার ডুরেবল্‌স, স্মলক্যাপ ২৫০। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (এনএসই) এই তালিকায় রয়েছে সরকারি ব্যাঙ্ক, মিডিয়া, স্মলক্যাপ ২৫০। অন্য দিকে, বিএসইতে এ দিন ক্ষতির মুখে পড়েছে অয়েল অ্যান্ড গ্যাস, অটো, এনার্জি। এনএসইতে ক্ষতির তালিকায় রয়েছে অটো, ফার্মা, ইন্ডিয়া ম্যানুফ্যাকচারিং। বিএসইতে শীর্ষে থাকা ক্যাপিটাল গুড্‌স সেক্টরের লাভের পরিমাণ ১.০১ শতাংশ। এদিন সেনসেক্সে সর্বাধিক লাভ করেছে বজাজ ফিন্যান্স, এলটি, টাইটান, বজাজ ফিনসার্ভ, স্টেট ব্যাঙ্ক। নিফটিতে এই তালিকায় রয়েছে ইচার বজাজ ফিন্যান্স, এলটি, টাইটান, বজাজ ফিনসার্ভ। সেনসেক্সে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে মারুতি সুজ়ুকি, ক্ষতির পরিমাণ ২.৪৬ শতাংশ। সেনসেক্সে সর্বাধিক ক্ষতির তালিকায় ওএনজিসির পরে রয়েছে এনটিপিসি, টাটা মোটরস, সান ফার্মা, আইসিআইসিআই ব্যাঙ্ক।

You might also like!