Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

Business

3 years ago

Stock Market: টানা ছয় সেশনে বৃদ্ধির পর আজ সেনসেক্স কমল 887 পয়েন্ট!

Stock Market
Stock Market

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃটানা ছ'দিন ধরে বৃদ্ধির পর ধস নামল বাজারের দুই বেঞ্চমার্কে। সপ্তাহের শেষ ট্রেডিংয়ের দিন বাজার বন্ধের সময় বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স (BSE Sensex) প্রায় 1.31 শতাংশ অথবা 887.64 পয়েন্ট হ্রাস পেয়ে হয় 66684.26। এদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি (NSE Nifty) প্রায় 1.17 শতাংশ অথবা 234.15 পয়েন্ট নিম্নগামী হয়ে ছিল 19745-এর স্তরে।

আজ মিডক্যাপ স্টকগুলির অধিকাংশের সঙ্গী হয়েছে লাল রং। ফলে এই সূচকেও পতন দেখা যায়। তবে স্মলক্যাপের গতি আজও ছিল উপরের দিকে। এদিন নিফটি স্মলক্যাপ 100 প্রায় 0.72 শতাংশ ঊর্ধ্বগামী হয়েছে। চারটি সেক্টরের সূচক বাদে বাকিগুলি ছিল লালে। নিফটি অটো, নিফটি পিএসইউ ব্যাঙ্ক, নিফটি মিডিয়া এবং নিফটি পিএসই-র সূচক যথাক্রমে 0.09, 0.25, 0.47 এবং 0.34 শতাংশ বৃদ্ধি পায়। এদিকে সবচেয়ে বড় পতন হয়েছে নিফটি আইটির সূচকে। এই সেক্টর প্রায় 4.09 শতাংশ হ্রাস পায়। এছাড়াও নিফটি এফএমসিজি, নিফটি মেটাল, নিফটি এনার্জি এবং নিফটি কমোডিটিজের সূচকের স্তর কমেছে যথাক্রমে 1, 0.66, 0.61 এবং 0.66 শতাংশ। অন্যদিকে, India VIX -এ প্রায় 2.63 শতাংশ পতন লক্ষ্য করা গিয়েছে।


শুক্রবার বাজারের টপ গেনার্সদের তালিকায় ছিল IndiaMart InterMesh Ltd, Rites Ltd, Jindal Saw Ltd, United Spirits Ltd, এবং Atul Ltd। এদিকে Infosys Ltd, CIE Automotive India Ltd, Persistent Systems Ltd, Dalmia Bharat Ltd এবং Tech Mahindra Ltd -এর সূচকে সবচেয়ে বেশি পতনের সাক্ষী হয়েছেন বিনিয়োগকারীরা।

কেন বাজারে পতন দেখা গিয়েছে?

আইটি সেক্টর

তথ্যপ্রযুক্তি স্টকগুলি বিনিয়োগকারীদের চিন্তা বাড়িয়েছে। ইনফোসিস কনস্ট্যান্ট কারেন্সির হিসাবে প্রথম ত্রৈমাসিকে প্রত্যাশা পূরণ করেছে। কিন্তু আয় বৃদ্ধির অনুমান কমেছে। ফলে আজ সবচেয়ে বড় পতন দেখা গিয়েছে এই স্টকটিতে। নিফটিতে এর প্রায় 5.9 শতাংশ গুরুত্ব রয়েছে। ফলে বড় পতন হয়েছে বেঞ্চমার্কে। এছাড়াও HCL Tech, Wipro, TCS এবং Tech Mahindra -এর স্টকে পতন নিফটি আইটির সূচককে নিম্নগামী করেছে।

Reliance -এর শেয়ার বিক্রি

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম এদিন প্রায় 3 শতাংশ কমেছে। Jio Financial Services পৃথকীকরণের পর থেকে শেয়ারটিতে বিক্রির চাপ তৈরি হয়েছে। বৃহস্পতিবার বিশেষ ট্রেডিং সেশনে জিও ফিনান্সিয়াল সার্ভিসেসের স্টকের দাম 261.85 টাকা নির্ধারণ করা হয়। আজ রিলায়েন্সের স্টকে বিক্রির জের মূল সূচককে হ্রাস করেছে।

ন্যাসডাকে পতন

মার্কিন যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারের সূচক Nasdaq Composite-এ গতকাল 2.05 শতাংশ পতন হয়েছে। মূলত Netflix এবং Tesla-এর মতো হেভিওয়েট কোম্পানির স্টক বিক্রির জেরে এই পতন লক্ষ্য করা গিয়েছে।

এ বিষয়ে Geojit Financial Services -এর স্ট্র্যাটেজিস্ট ভি কে বিজয়কুমার বলেছেন, "গত কয়েক সপ্তাহ ধরে দালাল স্ট্রিট কেবলই একমুখী বৃদ্ধি দেখেছে। ফলে বাজারের মূল্যায়ন বৃদ্ধি পেয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র বাদে বিশ্বের সবচেয়ে দামি বাজার ভারতের। এত উচ্চ মূল্যায়নের সময় কোনও নেতিবাচক বিষয় সামনে এলে বাজারে বড়সড় পতন হতে পারে।"


You might also like!