Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

Horoscope

10 months ago

Horoscope Today: বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে কোন রাশির ভাগ্য চকচকে? জেনে নিন আজকের রাশিফল

Horoscope Today
Horoscope Today

 

১) মেষ রাশিঃ আজ কর্মক্ষেত্রে অত্যাধিক কাজের চাপ থাকবে মেষ রাশির জাতকদের। নিজের পরিকল্পনা বাস্তবায়িত করার সুযোগ পেতে পারেন। আন্তর্জাতিক ও বৈদেশিক বাণিজ্যে বিশেষ সাফল্য আসবে। ব্যবসাতেও সাফল্য পাবেন। স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন। খরচ বাড়তে পারে।

২)  বৃষ রাশিঃ পুরোনো বন্ধুদের সঙ্গে আবার যোগাযোগ করতে পারবেন। কর্মক্ষেত্রে আপনার দক্ষতা, নৈপুণ্যতা প্রশংসা পাবে। গলার সমস্যায় কষ্ট পেতে পারেন। আপনি কর্মক্ষেত্রে কোনও নির্ভরযোগ্য স্থানে স্থানান্তরিত হবেন। সাংসারিক সমস্যায় বৃষ রাশির জাতকদের আজ মন খারাপ হতে পারে।

৩) মিথুন রাশিঃ আজ মিথুন রাশির জাতকদের আর্থিক চিন্তা কম থাকবে। ছোটোখাটো ভ্রমণ হতে পারে। পারিবারিক সূত্রে অর্থ পেতে পারেন মিথুন রাশির জাতকরা। তবে ব্যবসায়ীরা আজ ঝুঁকির কাজ এড়িয়ে চলুন। জ্বর ও সর্দি-কাশির সমস্যায় কষ্ট পেতে পারেন।

৪) কর্কট রাশিঃ আজ সামাজিক পরিচিতি বাড়বে কর্কট রাশির জাতকদের। জীবনে আজ নতুন কেউ আসতে চলেছে। ব্যবসায় লাভ মধ্যম হবে। আয় বাড়ার পাশাপাশি অহেতুক খরচ বাড়তে পারে। কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে বিবেচনা করে নিন।

৫) সিংহ রাশিঃ আজ আত্মসম্মান নিয়ে কিছুটা স্পর্শকাতর হয়ে পড়বেন সিংহ রাশির জাতকরা। আপনার স্পষ্টকথার কারণে শত্রুতা বৃদ্ধি পাবে। সাংসারিক কোনও বিষয়ে উৎকণ্ঠা বাড়বে। পারিবারিক তিক্ত সম্পর্কের অবসান হবে। আগের থেকে আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে।

৬)  কন্যা রাশিঃ প্রতিকূল পরিস্থিতি থাকলেও আপনি তা অতিক্রম করবেন। আজ সোনা-রুপোর মতো কোনও দামী বস্তু উপহার পেতে পারেন। কর্মক্ষেত্রে কিছু ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকছে। ব্যবসা আজ সারাদিন ভালোই থাকবে। শেয়ার মার্কেটে লগ্নি আজ আপনার জন্য লাভবান করবে।

৭) তুলা রাশিঃ ব্যবসায় খরচ বাড়ার কারণে আপনার মন খারাপ হতে পারে। স্বাস্থ্যের জন্য অতিরিক্ত ব্যয় হতে পারে। অন্যের কাজের দায় আজ আপনার কাঁধে আসবে। যাঁদের ট্রান্সফারের চাকরি তাঁদের উপযুক্ত স্থানে পোস্টিং হতে পারে। প্রতিবেশীর কারণে জীবনে সমস্যা আসতে পারে।

৮) বৃশ্চিক রাশিঃ ব্যবসায় আজ উপার্জন ভালো হবে। পুরোনো বন্ধুদের দ্বারা আপনি লাভবান হতে পারেন। পরিবারের কোনও ব্যক্তির স্বাস্থ্য নিয়ে উৎকণ্ঠা থাকবে। স্বামী-স্ত্রীর মধ্যে মতপার্থক্য মিটে যাবে। অনিশ্চিত ক্ষেত্র থেকে অর্থপ্রাপ্তির যোগ থাকছে। ছাত্রছাত্রীদের পড়াশোনায় অমনোযোগিতা আসবে। গুপ্ত শত্রুরা বিড়ম্বনায় ফেলতে পারে।

৯) ধনু রাশিঃ নিজের কর্মদক্ষতাকে ধরে রাখতে আপনি প্রচুর চেষ্টা করবেন। ব্যবসায়িক কোনও গুরুত্বপূর্ণ চুক্তি চূড়ান্ত করা থেকে আজ বিরত থাকুন। অযোগ্য ব্যক্তিকে বিশ্বাস করলে প্রতারিত হতে পারেন। সহকর্মীরা আপনাকে এবং আপনার কর্মের প্রতি ঈর্ষা করবে। কান ও দাঁতের সমস্যায় কষ্ট পেতে পারেন।

১০) মকর রাশিঃ একাধিক কাজের চাপে আজ আপনি কিছুটা বিহ্বল থাকবেন। মকর রাশির জাতকদের জীবনে দাম্পত্য বা ঘর-বাড়ি সংক্রান্ত সমস্যা হতে পারে। প্রোমোটিং, রিয়েল এস্টেট, লোহার ব্যবসা লাভজনক হবে না। প্রেমে সমস্যা দেখা দিতে পারে। কর্মপ্রার্থীদের কাছে নতুন কাজের সুযোগ আসতে পারে।

১১) কুম্ভ রাশিঃ মূল্যবান কোনও বস্তু চুরি হতে পারে বা হারিয়ে যেতে পারে। ব্যবসায় আয় ভালোই থাকবে। অফিসে অধস্থন কর্মীরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। বাচিক শিল্পী ও গায়ক গায়িকারা বিশেষ সুবিধা পাবেন। পর্যটনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা লাভবান হবেন। কর্মক্ষেত্রে আইনি সমস্যা তৈরি হলে চেষ্টা করুন আলোচনার মাধ্যমে সমাধান করতে।

১২) মীন রাশিঃ আজ স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন মীন রাশির জাতকরা। অংশীদারির ব্যবসায় বিপদের আশঙ্কা রয়েছে। কমিশন ভিত্তিক কাজের সঙ্গে যাঁরা যুক্ত আজ তাঁদের ব্যবসা লাভজনক হবে। কৃষিকাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও বিশেষ লাভবান হবেন। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে এবং আপনার গুরুত্ব বাড়বে।

You might also like!