Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Horoscope

2 years ago

Rashifal: ২৯ জানুয়ারি গঠিত হবে শোভন যোগ! সুখবর পাবেন এই ৫ রাশির জাতকরা

Shobhan yoga will be formed on January 29
Shobhan yoga will be formed on January 29

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আগামিকাল ২৯ জানুয়ারি ২০২৪ সোমবার গঠিত হবে শোভন যোগ। পাশাপাশি কাল থাকবে পূর্ব ফাল্গুনী নক্ষত্র। জেনে নিন আগামিকাল সোমবার মহাদেবের আশীর্বাদ লাভ করবেন কোন কোন রাশির জাতকরা।

মিথুন রাশি

আগামিকাল গণপতি কৃপা থাকবে মিথুন রাশির জাতকদের উপর। কাল মিথুন রাশির ছাত্র ছাত্রীরা কোনও গুরুত্বপূর্ণ পরীক্ষায় সাফল্য পেতে পারেন। যারা সরকারি চাকরি করেন, তারাও কাল আর্থিক ভাবে লাভবান হবেন। কোনও মহিলা বন্ধুর সহায়তায় বৈদেশিক মুদ্রা লাভ করতে পারেন আপনি। সামাজিক ক্ষেত্রে আগামিকাল প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি হবে মিথুন রাশির জাতকদের।

কর্কট রাশি

সোমবার সংকষ্টী চতুর্থীতে শোভন যোগের শুভ প্রভাব থাকবে কর্কট রাশির জাতকদের উপর। ব্যবসায় লাভ বাড়বে এবং ব্যবসা সম্প্রসারণ করতে পারেন। দাম্পত্য জীবনে কোনও সমস্যা থাকলে আগামিকাল গণপতির কৃপায় তা মিটে যেতে পারে। কাল সন্ধেবেলা আপনি পরিবারের সঙ্গে বেশ আনন্দ করে কাটাবেন। যারা নতুন চাকরি খুঁজছেন, কাল তারা ভালো চাকরির প্রস্তাব পেতে পারেন।

কন্যা রাশি

আগামিকাল সোমবার নিজের কাজ নিয়ে সুখী থাকবেন কন্যা রাশির জাতকরা। কে আপনার সম্পর্কে কী বলছে, সেই বিষয়ে কান না দিয়ে নিজের কাজ মন দিয়ে করবেন আপনি। কাল ব্যবসায় বিনিয়োগ করলে তার থেকে বড় লাভ করতে পারবেন। আগামিকাল অফিসে সবার কাছ থেকে নিজের কাজের প্রশংসা পাবেন কন্যা রাশির জাতকরা। পরিবার ও বন্ধুদের সব কাজে নিজের পাশে পাবেন।

বৃশ্চিক রাশি

কাল সোমবার মহাদেবের আশীর্বাদ লাভ করবেন বৃশ্চিক রাশির জাতকরা। কাল আপনি নিজের কাজ নিয়ে খুশি থাকবেন এবং অন্য কারোর সমালোচনায় কান দেবেন না। ব্যবসায় মোটা টাকা বিনিয়োগ করলে কাল তার থেকে লাভবান হবেন। সামাজিক কাজের জন্য আপনার উদ্যোগ সবার থেকে প্রশংসা পাবে। এর ফলে জনপ্রিয়তা বাড়বে বৃশ্চিক রাশির জাতকদের। পরিবারের সঙ্গে কোনও মন্দিরে যেতে পারেন।

মীন রাশি​

কাল ২৯ জানুয়ারি মহাদেব ও গণপতির কৃপায় আপনার আটকে থাকা অনেক কাজ সম্পন্ন হয়ে যেতে পারে। আগামিকাল আর্থিক ভাবে লাভবান হবেন মীন রাশির জাতকরা। কাল নিজের সব কাজই আপনি মন দিয়ে করতে পারবেন । সন্ধেবেলা কোথাও ঘুরতে যেতে পারেন। কোনও পুরনো অসুখে আপনি অনেক দিন ধরে ভুগলে কাল ঈশ্বরের কৃপায় তার থেকে মুক্তি পেতে পারেন।

You might also like!