Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

Horoscope

1 year ago

Rashifal: চাকরিতে উন্নতি, অর্থপ্রাপ্তির প্রচুর যোগ রয়েছে কোন কোন রাশির? পড়ুন রাশিফল

Rashifal
Rashifal

 

মেষ রাশিঃ পিঠে ব্যথার সমস্যা থাকবে। সারা দিন অক্লান্ত পরিশ্রম করলেও, আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না। দাম্পত্য জীবন সুখেই কাটবে। বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে। সন্তানদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। পুরনো অসুখ থেকে মুক্তি পেতে পারেন। সপরিবার ভ্রমণের যোগ। 


বৃষ রাশিঃ আজ সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে। সামান্য ভুল বড়ো ক্ষতি ডেকে আনতে পারে। আধ্যাত্মিক আলোচনায় আনন্দ লাভ। ভ্রমণে অযথা হয়রানি হতে পারে। কাউকে সুপরামর্শ দিতে গিয়ে অপমানিত হতে পারেন। মা-বাবার সঙ্গে অকারণে ঝামেলা বাধতে পারে। শ্বশুরকুলকে সাহায্য করতে হতে পারে। 


 মিথুন রাশিঃ বৈদ্যুতিক যন্ত্রপাতি থেকে সাবধান থাকুন। খুব বুঝে না চললে অতিরিক্ত অর্থব্যয় হতে পারে। হঠাৎ কোনও আইনি ঝামেলায় ফেঁসে যেতে পারেন। কাউকে বেশি উদারতা দেখাতে না যাওয়াই ভাল হবে। বাড়ির বয়স্কদের চিকিৎসার জন্য সময় ব্যয় হবে। রক্তপাত থেকে সাবধান থাকুন। সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন। 


কর্কট রাশিঃ শত্রুরা আপনাকে অপদস্থ করতে পারে। সন্তানদের নিয়ে চিন্তা বৃদ্ধি। কারও সঙ্গে ব্যক্তিগত আলোচনা করতে গেলে অশান্তি হতে পারে। কোনও দামি জিনিস সামলানোর দায়িত্ব আপনার হাতে আসতে পারে। সেবামূলক কাজে আনন্দ লাভ। কুচিন্তার কারণে মনঃকষ্ট। লটারি থেকে কিছু আয় হতে পারে।  


সিংহ রাশিঃ নৃত্যশিল্পীদের জন্য উন্নতি অপেক্ষা করছে। খুব কাছের কোনও বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। প্রেমে বিশ্বাস ফিরে আসতে পারে। আপনার মধুর ব্যবহার সকলকে আকৃষ্ট করবে। কোনও জরুরি সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে পরামর্শ করুন। প্রেমের বিবাদ মিটে যেতে পারে। কোমরের নীচের অংশে যন্ত্রণা বাড়তে পারে।  


কন্যা রাশিঃ তর্ক-বিতর্ক এড়িয়ে চলুন। মায়ের দায়িত্ব পালন না করায় সংসারে মতান্তর হতে পারে। সঙ্গীতচর্চায় হাল ছাড়লে মুশকিল। উচ্চশিক্ষার ক্ষেত্র খুব প্রতিকূল। অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ।  গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ প্রয়োজন। সংসারের ব্যয় বাড়তে পারে। গরিব মানুষের জন্য কিছু করতে পেরে আনন্দ লাভ।  


তুলা রাশিঃ কোনও কাজের জন্য পরিবারের কাছে সুনাম পাবেন। ক্রয়-বিক্রয়ের কাজে লাভ না-ও হতে পারে। লাগাম ছাড়া আশায় অর্থব্যয় হতে পারে। ন্যায্য পাওনা আদায় না হওয়ায় নৈরাশ্য। পেটের যন্ত্রণা বাড়তে পারে। ভোজন-বিলাসিতায় খরচ বাড়তে পারে। 


বৃশ্চিক রাশিঃ ছোটখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না। প্রবাসী কেউ বাড়িতে ফিরে আসতে পারেন। দুপুরের পরে বাড়তি আয় হতে পারে। স্ত্রীর সঙ্গে তর্ক না করাই ভাল হবে। ভাল ব্যবহারের দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন। ইচ্ছাপূরণ হওয়ার দিন। সন্তানের জন্য খরচ বাড়তে পারে। পিতার শরীরের জন্য চিন্তা বৃদ্ধি। ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ দেখা যাচ্ছে। দূর দেশে ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে। 


ধনু রাশিঃ  প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন। সন্তানদের কাজের বিষয়ে সুখবর আসতে পারে। দিনটি খুব আলস্যে কাটতে পারে। বিদ্যার্থীদের সুফল পেতে গেলে ধৈর্য ধরতে হবে। লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন। আজ নিজের সুবিধার জন্য কোনও কাজ করতে হবে। সকলে মিলে দূরে ভ্রমণ হতে পারে। অতিরিক্ত খরচের জন্য সঞ্চয় কম হবে। 


মকর রাশিঃ পেটের সমস্যায় ভোগান্তি। হাঁটাচলা খুব সাবধানে করবেন। আজ সব কাজের মধ্যেও ধর্মীয় আলোচনায় মন যেতে পারে। শত্রুরা ক্ষতি করতে সফল হবে না। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে কেটে যাবে। বাড়তি কিছু খরচ হতে পারে। বাড়িতে কোনও মাঙ্গলিক কাজের ব্যাপারে আলোচনা হতে পারে। চোখের রোগ বাড়তে পারে। সারা দিন কর্মব্যস্ততার মধ্যে কাটবে। 


কুম্ভ রাশিঃ আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ পেতে পারেন। বিদ্যার্থীদের জন্য ভাল সময় নয়। স্ত্রীর বেহিসেবি খরচে সংসারে অশান্তি হতে পারে। নিজের বুদ্ধিতে কর্মক্ষেত্রে উন্নতি হতে পারে। যানবাহন বা জমি, কোনও কিছু কেনার আগে ভাবনাচিন্তা করা প্রয়োজন। অতিরিক্ত ক্রোধ কাজে ব্যাঘাত ঘটাতে পারে।  


মীন রাশিঃ সারা দিন নির্ঝঞ্ঝাটে কাটবে। উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি বজায় থাকবে। সন্তানদের নিয়ে চিন্তা বাড়তে পারে। কর্মক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। নিজের সমস্যার কথা কাউকে না বলাই ভাল। আপনার থেকে বয়সে ছোট কারও কাছ থেকে উপকার নিতে হতে পারে। সুগারের সমস্যায় ভোগান্তি হতে পারে। 


You might also like!