Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

Horoscope

2 years ago

Rashifal : আজকের দিন ০৮ অক্টোবর, ২০২৩ কেমন যাবে আপনার সারাদিন জেনে নিন

Rashifal (Symbolic Picture)
Rashifal (Symbolic Picture)

 

মেষ রাশিঃ কারও কাছ থেকে হঠাৎ কোনও দামি উপহার পেতে পারেন। নতুন ব্যবসা শুরু করতে পারেন, উন্নতির যোগ রয়েছে। প্রেমে নতুন মোড় ঘোরার আশা। বুদ্ধিমান ব্যক্তির সুপরামর্শ কাজে লাগান। উপার্জনের ভাগ্য ভাল, কিন্তু ব্যয়ও থাকবে। বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন। সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন।  


বৃষ রাশিঃ শারীরিক দুর্বলতার জন্য পড়াশোনায় ব্যাঘাত ঘটতে পারে। কোনও হারানো জিনিস ফিরে পাওয়ার আশা রাখতে পারেন। প্রতিবেশীরা আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারেন। কাজের জায়গায় কোনও রকম চালাকি না করাই ভাল হবে। ভ্রমণের পরিকল্পনা বানচাল হয়ে যেতে পারে। 


মিথুন রাশিঃ ত্বকে একটু সমস্যা দেখা দেবে। আপনার বিশেষ কোনও প্রচেষ্টা সফল না-ও হতে পারে। মিথ্যের আশ্রয় নিলে ফাঁসতে পারেন। সম্পত্তি নিয়ে ভাই-বোনের সঙ্গে ঝগড়ার সৃষ্টি হলে আপসে মিটিয়ে নিন। বন্ধুদের সঙ্গে বিবাদ মিটে যেতে পারে। কোমরের নীচে যন্ত্রণা হতে পারে।  


কর্কট রাশিঃ  কাজে সুফল পাবেন। অন্যকে বাঁচাতে গিয়ে নিজের বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা। আত্মীয়দের নিয়ে দুশ্চিন্তা থাকবে। পুরনো কোনও সমস্যার সমাধান হতে পারে। নিজের প্রতিভা দেখানোর সুযোগ পেতে পারেন। পিতা-মাতার জন্য বাড়তি খরচ হতে পারে। গরিব মানুষের জন্য কিছু সাহায্য করতে পেরে আনন্দ লাভ। 


সিংহ রাশিঃ রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করতে হবে। উচ্চশিক্ষার শুভ যোগ রয়েছে। সঞ্চয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে। পরিচিত কেউ বাড়িতে আসতে পারেন। দরকারি কাজ মেটানোর শুভ দিন। অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে না এগোনোই শ্রেয়। মহার্ঘ আহারের জন্য খরচ বাড়তে পারে। প্রিয়জনের কাছ থেকে ভালবাসা পাবেন। 


কন্যা রাশিঃ হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা। মানুষের সেবায় শান্তিলাভ। নতুন কিছু কেনার পরিকল্পনা হতে পারে। স্ত্রীর সঙ্গে ভাল কোথাও ভ্রমণ হতে পারে। স্বজনবর্গের সঙ্গে ঝামেলা হতে পারে। কোনও বন্ধুর সাহায্যে ভাল কিছু হতে পারে। দুপুরের নাগাদ ব্যবসা ভাল হবে। ইচ্ছাপূরণ হওয়ার দিন। সন্তানের জন্য খরচ বাড়তে পারে।  


তুলা রাশিঃ সঙ্গীতচর্চায় নতুন রাস্তা খুলতে পারে। পরিশ্রমের ফল ভাল পাবেন। প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন। কারও প্ররোচনায় হঠাৎ উত্তেজিত হবেন না। পরিবারের অশান্তি মিটে যাওয়ার যোগ। অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে। সকলে মিলে দূরে ভ্রমণ।


বৃশ্চিক রাশিঃ মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন। গুরুজনদের পরামর্শ মেনে চলুন। বাড়িতে চুরির আশঙ্কা রয়েছে। কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। দেহের কোথাও খুব ব্যথা হতে পারে। কিছু কেনার জন্য অর্থ খরচ। সারা দিন প্রচুর পরিশ্রম হতে পারে। সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। বাড়িতে কোনও মাঙ্গলিক কাজের  বিষয়ে আলোচনা হতে পারে। 


ধনু রাশিঃ নতুন কাজের সন্ধান করতে হতে পারে। প্রতিবাদী মনোভাবে কর্মস্থানে সম্মান বৃদ্ধি পেতে পারে। সন্তানদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। স্বর্ণ ব্যবসায়ীদের একটু চিন্তার কারণ থাকতে পারে। ভ্রমণের পরিকল্পনা স্থগিত রাখাই শ্রেয়। অতিরিক্ত ক্রোধ কাজে ব্যাঘাত ঘটাতে পারে।  


মকর রাশিঃ যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি বজায় থাকবে। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা বাড়বে। নিজের সমস্যার কথা কাউকে না বলাই ভাল হবে। বয়সে ছোট কারও কাছ থেকে উপকার নিতে হতে পারে।  


কুম্ভ রাশিঃ অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারে। প্রেমের জট ছেড়ে যাবে। ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে। শরীরে বিভিন্ন রোগের উপদ্রব বাড়তে পারে। স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে। দীর্ঘ দিনের কোনও অসুখ থেকে মুক্তি পাবেন।


মীন রাশিঃ প্রেমের সম্পর্কে নতুন মোড় ঘুরতে পারে। ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভাল সময় এসেছে। বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে। মা-বাবার সঙ্গে অকারণে বিবাদ বাধতে পারে। শ্বশুরকুলকে সাহায্য করতে হতে পারে। সন্তানের চাকরিপ্রাপ্তির যোগ।

You might also like!